IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের টি-২০ সিরিজ়। এই সিরিজ়ের পরে টিম ইন্ডিয়া লম্বা কিউয়ি সফরে যাবে। তারপর ঘরের মাঠে ডিসেম্বরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তবে সেই সিরিজ় নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। নেপথ্যে সিরিজ়ের এক ম্যাচ। ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ান ডে ম্যাচ ১

নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের টি-২০ সিরিজ়। এই সিরিজ়ের পরে টিম ইন্ডিয়া লম্বা কিউয়ি সফরে যাবে। তারপর ঘরের মাঠে ডিসেম্বরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তবে সেই সিরিজ় নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। নেপথ্যে সিরিজ়ের এক ম্যাচ। ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ান ডে ম্যাচ ১৩ ডিসেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা। তবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল এই ম্য়াচের ভেন্যু বদল হবে। দৈনিক জাগরণের প্রতিবেদন অনুয়ায়ী দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধের পর দিল্লি থেকে ম্য়াচ সরিয়ে নেওয়া হচ্ছে। অরুণ জেটলি স্টেডিয়ামে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হবে। স্টেডিয়াম সংস্কারের কাজ চলবে। তার জন্যই ম্যাচ যাতে আয়োজন না করতে হয়, তার অনুরোধ জানানো হয়েছিল। সম্পূর্ণ নতুন পিচ ও আউটফিল্ড তৈরি এবং এমন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা যাতে বৃষ্টির থামার সঙ্গে সঙ্গেই দ্রুত ম্যাচ চালু করা যায়, সেই লক্ষ্যেই এই সংস্কারের কাজ করা হচ্ছে। সেই কারণেই খবরে দাবি করা হচ্ছিল যে ভারত-শ্রীলঙ্কার এই ম্যাচ নয়াদিল্লি থেকে সরিয়ে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করা হবে। কিন্তু বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই রিপোর্ট সম্পূর্ণ নাকচ করে জানিয়ে দিয়েছেন এমন কোনও পরিকল্পনা বোর্ডের তরফে করা হচ্ছে না।