দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
দেশজুড়ে একত্রিত হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। সেই সঙ্গে সিজেপির ডাকা জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনে পথে নেমেছে দেশের যুবসমাজের একাংশ। বিরোধী স্লোগানে উত্তাল দিল্লি। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে বিভিন্ন রাজ্যেও। তারই মধ্যে নিজের জমি ধরে রেখে গুজরাতে উন্নতশির বিজেপি। গুজরাতের গান্ধীনগর পুরনিগমের নি

দেশজুড়ে একত্রিত হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। সেই সঙ্গে সিজেপির ডাকা জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনে পথে নেমেছে দেশের যুবসমাজের একাংশ। বিরোধী স্লোগানে উত্তাল দিল্লি। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে বিভিন্ন রাজ্যেও। তারই মধ্যে নিজের জমি ধরে রেখে গুজরাতে উন্নতশির বিজেপি। গুজরাতের গান্ধীনগর পুরনিগমের নির্বাচনে ফের বড় জয় পেল বিজেপি। সেখানে ৪৪টি আসনের মধ্যে ৩৮টি আসনে জিতেছে শাসক দল। অন্যদিকে, পাঁচটি আসন পেয়েছে কংগ্রেস এবং একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। দেশের রাজধানীতে যেখানে বারবার মোদি-শাহের বিরুদ্ধে উঠছে স্লোগান, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লোকসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীনগরে এই ফল বিজেপির পক্ষে একটু স্বস্তি বইকি ! গুজরাতে এখনও বিজেপির সংগঠনে ফাটল ধরেনি, এই ফল তারই ইঙ্গিত, বলছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে পাঁচটি আসনে জয় পেয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে কংগ্রেস।