WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
মুম্বই: ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই হারের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার রাস্তা কোথাও একটু সোজা হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের জন্য। অস্ট্রেলিয়া এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষেই রয়েছে। তবে হারের ফলে প্রোটিয়া শিবিরের অনেক শতাংশের হার ন

মুম্বই: ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই হারের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার রাস্তা কোথাও একটু সোজা হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের জন্য। অস্ট্রেলিয়া এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষেই রয়েছে। তবে হারের ফলে প্রোটিয়া শিবিরের অনেক শতাংশের হার নেমে গিয়েছে। নিজেদের ঘরের মাঠে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছিল শুভমন গিলদের। যা তাদের কিছুটা কোণঠাসা করে দিয়েছিল। কিন্তু প্রোটিয়া শিবির এবার নিজেদের ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে গিয়েছে। তাতে কিছুটা আশার আলো দেখছে ভারতীয় দল। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। তাদের পয়েন্টের শতকরা হার ৫১.৫২ শতাংশ। নিউজিল্য়ান্ড পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ৭২.২২ শতাংশ নিয়ে। শুভমন গিলে ভারতীয় ক্রিকেট দলের এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে এখনও সাতটি ম্য়াচ বাকি রয়েছে। এর মধ্য়ে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু ম্য়াচের অ্য়াওয়ে টেস্ট সিরিজ। এরপর পাঁচ ম্য়াচের বর্ডার গাওস্কর ট্রফি রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে। এই ম্য়াচগুলোতে ভাল পারফরম্যান্স করতেই হবে এখন ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে। দু'বারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট। কিন্তু এখনও পর্যন্ত একবারও ট্রফি জিততে পারেনি ভারত।