রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
উৎসবের ভারতে সুখবর । ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও শুল্ক চাপাবে না আমেরিকা, ভারত-চিনের মতো ৫টি দেশের উপর কোনও শুল্ক চাপাবে না আমেরিকা। পুজোর খুশির আবহেই আনন্দের বার্তা এল আমেরিকার তরফে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশের পর স

উৎসবের ভারতে সুখবর । ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও শুল্ক চাপাবে না আমেরিকা, ভারত-চিনের মতো ৫টি দেশের উপর কোনও শুল্ক চাপাবে না আমেরিকা। পুজোর খুশির আবহেই আনন্দের বার্তা এল আমেরিকার তরফে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশের পর স্বস্তিতে ভারত। এর ফলে মস্কোর থেকে তেল ও গ্যাস কেনায় আর কোনও বাধা রইল না দিল্লির। এর আগে রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলে ১০০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প । এজন্য আমেরিকার সংসদের দুটি কক্ষে বিল পাস করিয়ে প্রয়োজনীয় আইনের ক্ষমতা পেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট । তারপরই জল্পনা শুরু হয়, ভারতের উপর শুল্কের বোঝা এবার মাত্রা ছাড়াতে পারে। কিন্তু এর মধ্যেই আমেরিকা শুল্ক না চাপানোর ঘোষণা করায় স্বস্তিতে ভারতের বাজারও। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ আইনে স্বাক্ষর করার এক মাস পরই এই ঘোষণা করলেন তিনি। রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারত-চিনের মতো ৫টি দেশের উপর কোনও শুল্ক চাপাবে না আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণায় স্বস্তি পেল দেশবাসী। বিশেষজ্ঞদের মতে , আমেরিকার এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে ভারতের জ্বালানি নীতি, রপ্তানি বাণিজ্য এবং দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায়। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। দেশের বিপুল জ্বালানির চাহিদা মেটাতে বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে অনেকটা সুবিধেজনক দামে অপরিশোধিত তেল কিনছে ভারত। এই কারণেই ভারত আমেরিকার চক্ষুশূল হয়ে ওঠে। ধাপে ধাপে শুল্ক বাড়ানোর হুঙ্কার ছাড়তে শুরু করেন ট্রাম্প। হালে শুল্ক একেবারে ১০০ শতাংশ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে ভারতের পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক চাপানো হলে বড় ধাক্কা খেতে পারত দেশের রফতানি বাণিজ্য। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। আপাতত সেই ঝুঁকি এড়ানো গেল বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। আমেরিকার এই সিদ্ধান্তে আপাতত স্বস্তি ভারতের বাণিজ্য মহলে। আমেরিকার শুল্ক হ্রাসে বাড়বে ট্রাম্প মুলুকে ভারতের বিনিয়োগ, কমবে বাণিজ্য ঘাটতি, আশা অর্থনীতিবিদদের। তবে কি আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক টানাপোড়েন মিটে গেল ? সেটা বলবে আগামী সময়।