ভোটের ফলের পরই চোরবাগানের কমিটি বদল, এক মাসের মধ্যে ২ বার খুঁটিপুজো, কারা পেছনে? চাঞ্চল্যকর তথ্য
কলকাতার বুকে অন্য়তম বড় পুজো! থিমের মারাত্মক আকর্ষণ! হেভিওয়েট উদ্য়োক্তা! দলে দলে মানুষ ছুটেছিলেন প্য়ান্ডেল দেখতে! কিন্তু সেখানেই শেষ হয়ে গেলেন অনেকে! আর তারপরই চোরবাগান সর্বজনীনের কমিটি নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বিধানসভা ভোটের পরপরই চোরবাগান সর্বজনীনের কমিটি বদল হয়। এক মাসের মধ্যে হয়েছে দু-দ

কলকাতার বুকে অন্য়তম বড় পুজো! থিমের মারাত্মক আকর্ষণ! হেভিওয়েট উদ্য়োক্তা! দলে দলে মানুষ ছুটেছিলেন প্য়ান্ডেল দেখতে! কিন্তু সেখানেই শেষ হয়ে গেলেন অনেকে! আর তারপরই চোরবাগান সর্বজনীনের কমিটি নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বিধানসভা ভোটের পরপরই চোরবাগান সর্বজনীনের কমিটি বদল হয়। এক মাসের মধ্যে হয়েছে দু-দুবার খুঁটিপুজো। পুজো কমিটির রাশ বদল নিয়ে সামনে আসছে এমনই নানা তথ্য়। মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের দাবি, যেভাবে নতুন পুজো কমিটির লোকেরা মানুষকে মৃত্য়ুর মিছিলে ঠেলে দিয়েছে, মরণফাঁদের দিকে ঠেলে দিয়েছে। এদের প্রত্য়েককে গ্রেফতার করা উচিত। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, আয়োজকদের ত্রুটি আছে। থিমেরও অনেক ত্রুটি আছে। স্থানীয় পুলিশেরও উচিত ছিল সংশোধন করার ক্ষেত্রে বলার। শনিবারের ঘটনার পর যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পুজো কমিটির সাধারণ সম্পাদক রাজকুমার সেওদা সহ সভাপতি শান্তনু দুবে। চোরবাগানে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর এখানকার পুজো কমিটির রাশ বদল নিয়েও নানা নাটকীয় তথ্য় সামনে আসছে! এ বছর পুজোর আগে আগেই চোরবাগান সর্বজনীনের কমিটি বদল হয়েছে। এক মাসের মধ্যে হয়েছে দু-দুবার খুঁটিপুজো। বিধানসভা ভোটের পর ৫ জুলাই প্রথমবার হয়েছিল খুঁটিপুজো। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। এরপর একদিন ভেঙে দেওয়া হয় কমিটি। রাজ্যে পালাবদল সঙ্গে সঙ্গে চোরবাগান সর্বজনীনের নতুন পুজো কমিটিতে দেখা যায় একাধিক বিজেপি নেতাকে! চোরবাগান সর্বজনীনের প্রাক্তন কার্যকরী সভাপতির দাবি, তাঁকে বিভিন্নরকমভাবে চাপ দেওয়া হচ্ছিল, ডেকে পাঠানো হয়েছিল, যাতে তিনি পদত্যাগ করে দেন। তিনি বলেন, '৩০-৪০ জন বাইরের লোক, আমাকে বলা হয় পুজো আমরা করব, আমি ওখানে বসেই পদত্যাগ করে দিই।' এরপর রাজ্যে নতুন সরকার আসার পরপরই চোরবাগান সর্বজনীনের নতুন পুজো কমিটিতে দেখা যায় একাধিক বিজেপি নেতাকে! নতুন কমিটি গঠনের পর, এক মাসের মধ্যেই ২৯ জুলাই দ্বিতীয়বার খুঁটিপুজো হয়। চোরবাগানের দুর্ঘটনার দায় কার? মণ্ডপের ব্যবস্থাপনার খামতি কীভাবে নজর এড়িয়ে গেল প্রশাসনের? নাকি নজর পড়লেও ব্যবস্থা নেওয়ায় থেকে গেছিল গাফিলতি? পুজোর রোশনাইয়ের মধ্যেই, চিরতরে চলে গেল উনিশজনের জীবন প্রদীপ।