CJP : জেলমুক্তির পর ঘণ্টাখানেকও গড়াল না ! ফের CJPর আশুতোষ-সৌরভকে নোটিস দিল্লি পুলিশের
নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টির দুই নেতার জামিন হয়েছে দুর্গাপুজোর দশমীতে। ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জেল থেকে ছাড়া পেয়েছেন আদালতের নির্দেশে। দিল্লির তিহাড় জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই ফের তাঁদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ। ককরোচ-নেতাদের ডেকে পাঠাল দিল্লি ক্রাইম ব্রাঞ্

নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টির দুই নেতার জামিন হয়েছে দুর্গাপুজোর দশমীতে। ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জেল থেকে ছাড়া পেয়েছেন আদালতের নির্দেশে। দিল্লির তিহাড় জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই ফের তাঁদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ। ককরোচ-নেতাদের ডেকে পাঠাল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজৌরি গার্ডেনের দফতরে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে, SIR নিয়ে প্রতিবাদের জেরে পুলিশের দেওয়া ‘পিস বন্ড’ বা শান্তি বজায় রাখার মুচলেকার নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) সভাপতি নেহা বোরাও। বৃহস্পতিবার তাঁর আবেদনের শুনানির কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ যন্তরমন্তরকে হঠাৎই বিক্ষোভ স্থল থেকে বাদ দেওয়ার পর, ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে লোহার গেট টপকে সেখানে ঢুকেছিলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা । ১৪ অক্টোবর থেকে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার ঠাঁই হয় তিহাড় জেলে। এরপর প্রায় ৯ দিন পর তিহাড় জেল থেকে ছাড়া পেলেন ককরোচ জনতা পার্টির ২ নেতার। বুধবার দিল্লির স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট তাঁদের মুক্তির নির্দেশ দেন। এক্স হ্য়ান্ডেলে তিনি লেখেন, আশুতোষ ও সৌরভ জামিন পাওয়ায় আন্তরিক অভিনন্দন। এভাবেই দেশের জন্য লড়াই চালিয়ে যান। পুরো দেশ আপনাদের সঙ্গে আছে। 'ভোট চুরি' ও জ্ঞানেশ কুমারের ইস্তফা ইস্যুতে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঠিক করতে ফের আলোচনায় বসছে 'INDI' জোট। আজ সন্ধেয় হবে ওই ভার্চুয়াল বৈঠক, যার সভাপতিত্ব করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন অ-বিজেপি দলগুলোর একাধিক শীর্ষ নেতা। এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে 'INDI' জোটের মহাসমাবেশের প্রস্তুতি। ইতিমধ্যেই ওই সমাবেশের জন্য দিল্লি পুলিশের অনুমতি মিলেছে।