IND vs NZ: ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন ঈশান কিষাণ, এবার কি সুযোগ পাবে বৈভব সূর্যবংশী?
ক্রাইস্টচার্চ: কয়েক ঘণ্টা আগেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এক স্মরণীয় ম্যাচে বিরাট রান তাড়া করে সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারতীয় দল (IND vs NZ)। তবে প্রথম টি-২০ ম্যাচের পরেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। দ্বিতীয় টি-২০ ম্যাচ থেকে ছিটকে গেলেন ইনফর্ম ঈশান কিষাণ (Ishan Kishan)। প্রথম টি-২০ ম্যাচে ২২৬ রান তাড়া করতে

ক্রাইস্টচার্চ: কয়েক ঘণ্টা আগেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এক স্মরণীয় ম্যাচে বিরাট রান তাড়া করে সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারতীয় দল (IND vs NZ)। তবে প্রথম টি-২০ ম্যাচের পরেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। দ্বিতীয় টি-২০ ম্যাচ থেকে ছিটকে গেলেন ইনফর্ম ঈশান কিষাণ (Ishan Kishan)। প্রথম টি-২০ ম্যাচে ২২৬ রান তাড়া করতে নামা ভারতীয় দলের হয়ে তিন নম্বরে তিলক বর্মাকে প্রমোট করা হয়। চারে ব্যাটে নামেন শ্রেয়স আইয়ার। হঠাৎ করেই ঈশান কিষাণের ব্যাটিং অর্ডারে ডিমোশন হয়। এর নেপথ্যে কী কারণ, সেই নিয়ে অনেক জল্পনা চলছিল। গতকাল ম্যাচের পরেই ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছিলেন আসলে ঈশানের চোট লাগায় তাঁকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামানো হয়। কোটাক বলেন, 'আমি নিজেও অনেক জল্পনা-কল্পনা দেখেছি। আসলে ঈশানের কুঁচকিতে চোট লেগেছিল, তাই ব্যাটিং অর্ডারে বদল ঘটানো হয়।' কোটাক আরও জানিয়েছিলেন শনিবার দ্বিতীয় টি-২০ ম্যাচেও ঈশান কিষাণের খেলার সম্ভাবনা বেশ কম। সেই সম্ভবনায় এবার সিলমোহর পড়ল। ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল ঈশান দ্বিতীয় টি-২০ ম্য়াচে খেলতে পারবেন না। বোর্ডের তরফে জানানো হয় ঈশানের পেশিতে টান ধরায়, তিনি পরের ম্যাচে খেলতে পারবেন না। বিসিসিআই মেডিক্যাল দল তাঁর পরিস্থিতি খতিয়ে দেখছে। 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲: Ishan Kishan is ruled out of the second T20I against New Zealand due to a low grade right adductor strain, which he sustained during the first T20I of the series. The BCCI Medical Team is monitoring his progress. #TeamIndia | #NZvIND https://t.co/QbZpuVh1hQ — BCCI (@BCCI) October 23, 2026 তারকা কিপার-ব্যাটার চোটে ছিটকে যাওয়ায় ভারতীয় দল বিকল্প হিসাবে কাকে বেছে নেবে? এক্ষেত্রে বৈভব সূর্যবংশীর নাম উঠে আসছে। নাগাড়ে ছয় ম্যাচ মাঠের বাইরে বসার পর ঈশানের চোটে বৈভব সুযোগ পেতে পারে বলেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে গত ম্যাচেই সঞ্জু স্যামসনও ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত রেখেছিলেন। এরপরে ভারতীয় দল তাঁর ওপেনিং পজিশন বদলানোর কথা ভাববে কি না, সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে বটে। উত্তর পেতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]