PM Kisan : দীপাবলির আগেই পাবেন ২০০০ টাকা, এই দিন চেক করবেন ব্যাঙ্ক অ্য়াকাউন্ট, সরকার করল ঘোষণা
PM Kisan Samman Nidhi : আর কিছুদিনের অপেক্ষা। আগামী সপ্তাহেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ২০০০ টাকা। তবে সবার জন্য নয় এই সুবিধা। কেবল পিএম কিষাণ সম্মান নিধির (PM Kisan) যোগ্য ব্যক্তিরাই পাবেন এই সুবিধা। সম্প্রতি পিএম কিষাণের ২৪তম কিস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার। জেনে নিন, কবে আসবে আপনার

PM Kisan Samman Nidhi : আর কিছুদিনের অপেক্ষা। আগামী সপ্তাহেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ২০০০ টাকা। তবে সবার জন্য নয় এই সুবিধা। কেবল পিএম কিষাণ সম্মান নিধির (PM Kisan) যোগ্য ব্যক্তিরাই পাবেন এই সুবিধা। সম্প্রতি পিএম কিষাণের ২৪তম কিস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার। জেনে নিন, কবে আসবে আপনার কাছে সেই টাকা। কবে আসবে টাকানতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর এই টাকা সরাসরি যোগ্য কৃষকদের অ্য়াকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-র মাধ্যমে ঢুকে যাবে। এর আগে মনে করা হয়েছিল, দুর্গা পুজোর সময় অ্যাকাউন্টে আসবে এই টাকা। তবে নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দীপাবলীর আগেই এই টাকা চলে আসবে। সম্প্রতি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। পিএম কিষাণে এখন কত টাকা দেওয়া হয়প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় বর্তমানে বছরে ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের। এই ক্ষেত্রে প্রতি ৪ মাস অন্তর ২ হাজার টাকা করে পান চাষিরা। এর আগে পিএম কিষাণের টাকা জুনে দেওয়া হয়েছিল। এবার সেই টাকা ৩০ অক্টোবর দেওয়া হচ্ছে। কারা পাবেন না এই সুবিধাযেহেতু এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই eKYC এই ক্ষেত্রে বাধ্যতামূলক। কোনও কৃষক যদি তাদের বায়োমেট্রিক বা OTP ভিত্তিক eKYC সম্পূর্ণ না করতে পারেন, সেই ক্ষেত্রে এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে না। মনে রাখতে হবে, এই স্কিমের সুবিধা পেতে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করাটা বাধ্যতামূলক। পাশাপাশি আপনার অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)। পাশাপাশি আপনাকে এই স্কিমের সুবিধা নিতে জমি যাচাইকরণের যাবতীয় তথ্য় ল্যান্ড ভেরিফিকেশন পোর্টালে জমা দিতে হবে। এখানে প্রকল্পের আওতায় মূলত এমন ছোট ও প্রান্তিক কৃষক পরিবারকে লক্ষ্য করা হয়, যাঁদের নামে চাষযোগ্য জমি নথিভুক্ত রয়েছে। যোগ্য কৃষকদের চিহ্নিত ও যাচাই করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের উপর রয়েছে। তাঁদের যাচাই করা তথ্যের ভিত্তিতেই সুবিধাভোগীর তালিকা তৈরি করা হয়। তারপরই তা সরকারের দফতরে নথিভুক্ত করা হয়। বাকি আপনাকে DBT অ্য়াক্টিভ করে স্কিমের সুবিধা নিতে হবে। আরও পড়ুন : ১৫ হাজার টাকা প্রতি মাসে রেখে পেতে পারেন ২৫ লাখ, সরকারের রয়েছে এই দারুণ স্কিম [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]