IND vs NZ: অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরি, বৈভবের ধুন্ধুমার ব্যাটিং, ম্য়াচ জিতে সিরিজও ঝুলিতে পুরল ভারত
ওয়েলিংটন: এমন ধুন্ধুমার ব্যাটিং শেষ কবে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল, তা নিয়ে সন্দেহ আছে। মাঝেমাঝে মনে হচ্ছিল যেন হাইলাইটস চলছে। আবার কখনও মনে হচ্ছিল ভিডিও গেম খেলা হচ্ছে। সৌজন্যে ভারতীয় ক্রিকেট দলের ২ ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। আগের ম্য়াচেই সিরিজে প্রথমবার খেলানো হয়েছিল বৈভবকে। কিন

ওয়েলিংটন: এমন ধুন্ধুমার ব্যাটিং শেষ কবে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল, তা নিয়ে সন্দেহ আছে। মাঝেমাঝে মনে হচ্ছিল যেন হাইলাইটস চলছে। আবার কখনও মনে হচ্ছিল ভিডিও গেম খেলা হচ্ছে। সৌজন্যে ভারতীয় ক্রিকেট দলের ২ ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। আগের ম্য়াচেই সিরিজে প্রথমবার খেলানো হয়েছিল বৈভবকে। কিন্তু পাওয়ার প্লে-র পরে নামতে হয়েছিল তাকে, সেভাবে খুলে খেলতে পারেনি। কিন্তু এদিন যেন চেনা বৈভবকে পাওয়া গেল, আর সঙ্গে পেলেন আরেক বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে। কেরিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি শতরান করে ফেললেন ২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারেই। আর একটু হলে তো নিজের মেন্টর যুবরাজ সিংহের বিশ্ব রেকর্ডও ভেঙে দিচ্ছিলেন। ১৯৯ রানের লক্ষ্যমাত্রা। চলতি সিরিজে এক ম্য়াচে সাড়ে চারশোর মত রানও উঠেছে এর আগে। তাই নিউজিল্যান্ডের মাঠে দুশো রান তাড়া করাটা খুব একটা কঠিন নয়। তার মধ্য়ে মাঠ বেশিরভাগই ছোট থাকে সেখানে। তবে আবহাওয়াটা কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে সাধারণত। স্যামসনকে বসিয়ে এদিন গম্ভীর ও টিম ম্য়ানেজমেন্ট বৈভবকেই ওপেনে পাঠায়। ব্যাস মাস্টারস্ট্রোক কাজে এসে যায়। মাত্র ৫ ওভারে বোর্ডে ১০০ রান। পাওয়ার প্লে শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১১৮ রান।