IND vs NZ: সিরিজের হার বাঁচানোর লড়াইয়ে তিনটি পরিবর্তন কিউয়ি শিবিরে, উইনিং কম্বিনেশন ভাঙলেন না শ্রেয়স
ওয়েলিংটন: দুটো দল দুই মেরুতে এই মুহূর্তে। ভারত যেখানে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে, সেখানে কিউয়ি শিবির সিরিজ বাঁচানোর জন্য প্রথম জয়ের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে একাদশে বেশ কয়েকটি বদল আনল নিউজিল্য়ান্ড। ভারতীয় দল পাঁচ ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে র

ওয়েলিংটন: দুটো দল দুই মেরুতে এই মুহূর্তে। ভারত যেখানে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে, সেখানে কিউয়ি শিবির সিরিজ বাঁচানোর জন্য প্রথম জয়ের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে একাদশে বেশ কয়েকটি বদল আনল নিউজিল্য়ান্ড। ভারতীয় দল পাঁচ ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে নেমেছে দুই দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আগের ম্য়াচের একই দল ধরে রাখল ভারত। আগের ম্য়াচে ঈশান কিষাণ চোটের জন্য খেলতে পারেননি বলে বৈভব সূর্যবংশী দলে ঢুকে পড়েছিল। সে আছে মঙ্গলবারের ম্য়াচেও। কুঁচকির চোট থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চলায় এই ম্যাচেও মাঠের বাইরেই থাকতে হচ্ছে ঈশান কিষাণকে। এদিকে, ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে ও টেস্ট সিরিজের কথা মাথায় রেখে ফাস্ট বোলারদের ওয়ার্কলোড সামলাতে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। চোট পাওয়া ম্যাট হেনরি ও লকি ফার্গুসনকে বসানো হয়েছে। পাশাপাশি বাদ পড়েছেন নাথান স্মিথও। তাঁদের জায়গায় দলে এসেছেন ম্যাথু ফিশার, কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে। ওয়েলিংটনের আবহাওয়ার কথা মাথায় রেখেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স। গোটা দিনই বেশ ঠান্ডা থাকার পূর্বাভাস রয়েছে। সকালে সর্বোচ্চ ১৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এছাড়া রাত ১১টার দিকে সেই তাপমাত্রা কমতে কমতে নয় ডিগ্রির আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা। তবে ম্যাচে খেলোয়াড়দের চাপে ফেলবে হাওয়া। নিউজ়িল্যান্ডের ওয়েলিংটনে আজকের ম্যাচ ও এই শহরেই সবথেকে বেশি হওয়ার প্রভাব দেখা যায়। তীব্র হওয়ায় উঁচু ক্যাচ ধরতে, ফিল্ডারদের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি সকালের প্রবল বৃষ্টির পরে আর্দ্র আবহাওয়ায় রাতে শিশির পড়ার সম্ভাবনাও প্রবল। তাই দ্বিতীয় ইনিংসে বোলিং করা দলকে বেশ চ্যালেঞ্জের সম্মুখিন হতে হবে। View this post on Instagram A post shared by Team India (@indiancricketteam) নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, বেভন জ্যাকবস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, নমন ধীর, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, প্রিন্স যাদব।