SIR Row : 'জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসরণ না করলে...', যা বললেন রাহুল
নয়াদিল্লি : জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত, SIR প্রক্রিয়ার বিরুদ্ধে বিরোধীরা তাদের প্রতিবাদ চালিয়ে যাবে। মঙ্গলবার এমনই হুঙ্কার দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির ত্রিলোকপুরীতে আয়োজিত '

নয়াদিল্লি : জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত, SIR প্রক্রিয়ার বিরুদ্ধে বিরোধীরা তাদের প্রতিবাদ চালিয়ে যাবে। মঙ্গলবার এমনই হুঙ্কার দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির ত্রিলোকপুরীতে আয়োজিত 'জন শুনানি' অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় গান্ধী দাবি করেন যে, ওই এলাকার চারটি বুথ থেকেই বেআইনিভাবে ৪১৬ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। লোকসভায় বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন সিপিআই (এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য এবং স্বরাজ ইন্ডিয়ার যোগেন্দ্র যাদব। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আয়োজিত গণশুনানিতে তাঁরা উপস্থিত ছিলেন। রাহুল বলেন, "এখানে দেখা গেছে যে, চারটি বুথ থেকে ৪১৬ জন ভোটারের নাম বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে। আমরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে প্রশ্ন তুলেছিলাম, কিন্তু তিনি উত্তর দিতে অস্বীকার করেছেন এবং এড়িয়ে গেছেন। তবে আমরা থেমে থাকব না। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত-অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অপসারণ না করা পর্যন্ত-বিরোধী দল তাদের লড়াই চালিয়ে যাবে। সারা ভারত জুড়ে কোটি কোটি মানুষ তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।" রাহুল দাবি করেন যে, দল দীর্ঘ সময় ধরে এই বিষয়টি উত্থাপন করে আসছে, কিন্তু এখন পুরো দেশ বুঝতে শুরু করেছে যে সর্বোচ্চ পর্যায়ে ভোট চুরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, দরিদ্র মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং তাঁদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এমনটা কেন ঘটছে ? কংগ্রেস নেতার অভিযোগ, মুষ্টিমেয় কিছু ধনকুবেরের জন্য একটি 'নতুন ভারত' গড়ার চেষ্টা চলছে- যেখানে সাধারণ নাগরিকদের কোনও অধিকার থাকবে না এবং দরিদ্ররা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হবেন; অর্থাৎ, এমন এক দেশ তৈরি করা হচ্ছে যা কেবল ধনকুবেরদের স্বার্থ রক্ষা করবে। রাহুল বলেছেন, "ভোট দেওয়া প্রত্যেক ভারতীয়র অধিকার, কিন্তু আজ লক্ষ লক্ষ মানুষের সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বেশ কিছুদিন ধরেই এই বিষয়টি তুলে ধরছি, তবে এখন পুরো দেশ বুঝতে পারছে যে একেবারে উপরের স্তর থেকেই ভোট চুরির ঘটনা ঘটছে। নরেন্দ্র মোদি কেবল ধনীদের জন্য একটি হিন্দুস্তান গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছেন।" Rahul Gandhi