IND vs NZ: দীর্ঘদিন মাঠের বাইরে, নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে কবে মাঠে ফিরছেন পন্থ, বুমরা? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) টি-২০ সিরিজ়। তবে এখন থেকেই দুই দলের টেস্ট সিরিজ় নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই সিরিজ়ে ভারতীয় দলের দুই তারকার অংশগ্রহণ ঘিরে প্রশ্নচিহ্ন ছিল বটে। তবে শোনা যাচ্ছে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং ঋষভ পন্থ (Rishabh Pant), দুই ত

নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) টি-২০ সিরিজ়। তবে এখন থেকেই দুই দলের টেস্ট সিরিজ় নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই সিরিজ়ে ভারতীয় দলের দুই তারকার অংশগ্রহণ ঘিরে প্রশ্নচিহ্ন ছিল বটে। তবে শোনা যাচ্ছে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং ঋষভ পন্থ (Rishabh Pant), দুই তারকা ক্রিকেটারই দ্রুতই মাঠে ফিরবেন। ঋষভ পন্থ প্রাথমিকভাবে ভারত 'এ' বনাম নিউজ়িল্য়ান্ড 'এ'-র তিন ম্যাচের বেসরকারি টেস্টের অংশ ছিলেন। তবে ফিটনেস সমস্যায় তিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। অপরদিকে, বুমরাকে কিউয়িদের বিরুদ্ধে ওয়ার্কলোড ম্য়ানেজ করার জন্য সীমিত ওভারের দুই সিরিজ়ের স্কোয়াডেই রাখা হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে কিন্তু শোনা যাচ্ছে পন্থ এবং বুমরা, উভয় তারকা ক্রিকেটারই টেস্ট সিরিজ় শুরুর আগে 'এ' দলের হয়ে তৃতীয় বেসরকারি টেস্টে মাঠে নেমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন। ৭ থেকে ১০ নভেম্বর লিঙ্কনে ভারত ও নিউজ়িল্যান্ডের 'এ' দলের শেষ বেসরকারি টেস্ট খেলা হবে। বুমরার এই ম্যাচে খেলা কার্যত নিশ্চিত। তবে পন্থের ক্ষেত্রে এটা এখনও নিশ্চিত নয়। তিনি বিসিসিআইয়ের মেডিক্যাল দলের থেকে ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই খেলতে নামবেন। আপাতত পেশির টান সারিয়ে উঠার প্রক্রিয়ায় রয়েছেন ভারতের তারকা কিপার-ব্য়াটার। আরও পড়ুন:- জলে গেল পাড়িক্কল, নবির দুরন্ত পারফরম্যান্স, দাঁতে দাঁত চেপে মরিয়া লড়াইয়ে ড্র ছিনিয়ে নিল নিউজ়িল্যান্ড এ পন্থ ইরানি কাপের সময় অক্টোবরে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে নামতে পারেননি, খেলতে পারেননি ভারত 'এ' দলের প্রথম বেসরকারি টেস্টেও। তবে শোনা যাচ্ছে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে পন্থ ইতিমধ্যেই হালকা অনুশীলন শুরু করে দিয়েছেন। ব্যাটিং ড্রিলও করছেন তিনি। তবে এখনও কিপিং করা শুরু করতে পারেনি পন্থ। তাই তাঁকে ঘিরে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। অপরদিকে বুমরাকে এই ভারত এ ম্যাচটি টেস্ট সিরিজ়ের আগে প্রস্তুতি সারার সুযোগ করে দেবে। সেন্টার অফ এক্সিলেন্সে তিনি ভারতীয় দলের প্রক্রিয়া অনুযায়ী অনুশীলন সেরে বিদেশের সফরের জন্য দলে ফিরবেন। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে ভারতীয় দল। ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে এখন থেকে ভারতের জন্য প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই বুমরাকে কিন্তু সীমিত ওভারের সিরিজ় থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই টিম ম্যানেজমেন্ট চাইবে বুমরার যেন সম্পূর্ণ ফিট হয়ে টেস্ট সিরিজ়ে একেবারে আগুন ঝরানোর জন্য প্রস্তুত থাকেন। সেটা তিনি করতে পারেন কি না, সেটাই দেখার বিষয়ও হতে চলেছে। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]