IND vs NZ: চতুর্থ টি-টোয়েন্টি হেরে বোলারদেরই দায়ী করলেন শ্রেয়স, কী বলছেন ভারত অধিনায়ক?
অকল্যান্ড: সিরিজ জয় আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু সিরিজের চতুর্থ ম্য়াচে ভারতকে হারিয়ে দিল নিউজিল্য়ান্ড। প্রথম তিনটি ম্য়াচে ব্যাট বলে একপেশেভাবে কিউয়িদের টেক্কা দিয়েছিল ভারত। কিন্তু এই ম্য়াচে ভারতীয় বোলারদের বিরুদ্ধে রীতিমত তাণ্ডব দেখিয়েছিলেন কিউয়ি ব্যাটিং লাইন আপ। বিশেষ করে গ্লেন ফিলিপস। তার জন

অকল্যান্ড: সিরিজ জয় আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু সিরিজের চতুর্থ ম্য়াচে ভারতকে হারিয়ে দিল নিউজিল্য়ান্ড। প্রথম তিনটি ম্য়াচে ব্যাট বলে একপেশেভাবে কিউয়িদের টেক্কা দিয়েছিল ভারত। কিন্তু এই ম্য়াচে ভারতীয় বোলারদের বিরুদ্ধে রীতিমত তাণ্ডব দেখিয়েছিলেন কিউয়ি ব্যাটিং লাইন আপ। বিশেষ করে গ্লেন ফিলিপস। তার জন্যই প্রথমে ব্যাটিং করতে নেমে ২৫৯ রানের পাহাড়প্রমাণ ইনিংস বোর্ডে তুলে নিয়েছিল নিউজিল্য়ান্ড। যা তাড়া করতে নেমে ১৭২ রানেই শেষ হয় ভারতের ইনিংস। ম্য়াচ হারের পর বোলিং লাইন আপকেই দায়ী করেছেন শ্রেয়স আইয়ার। ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আইয়ার বলেন, 'আমার মনে হয় শুরুতেই আমরা বোলিংয়ে কিছুটা পিছিয়ে পড়েছিলাম। পাওয়ার প্লে, বিশেষ করে তৃতীয় ওভারে ওরা সেই গতি তৈরি করে নেয়। এরপর কয়েকজন বোলার তা সামাল দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমার মনে হয় গ্লেনের ইনিংসটা ছিল অসাধারণ। ও কিছু চমৎকার শট খেলেছে যা দেখতে সত্যিই দুর্দান্ত লেগেছে। তাই ওর প্রশংসা প্রাপ্য। পুরো সিরিজ জুড়েই ও ধারাবাহিক ছিল, ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের আবার নতুন করে চিন্তাভাবনা করা দরকার, সবকিছু বিশ্লেষণ করে পরবর্তী ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব আমরা।' ভারতীয় দলের বোলিং লাইন আপে যাঁরা ছিলেন, তাঁদের মধ্য়ে কয়েকজনের জন্য ইডেন পার্কে প্রথমবার খেলেছিলেন। তাই অভিজ্ঞতা না থাকাটা একটা সমস্যা হয়েছে বলেও মনে করেন শ্রেয়স। তিনি বলেন, 'আমরা জানতাম এখানকার মাঠের সীমানা এমন হতে চলেছে। ওদের কয়েকজনের জন্য এটা প্রথমবার ছিল, খাপ খাইয়ে নেওয়া সহজ নয়। প্রথম তিনটি ম্যাচে তারা যেভাবে বল করেছে তা চমৎকার ছিল। এটা শেখার জন্য একটি দারুণ সুযোগ।' অনুশীলন শুরু করলেন বিরাট কোহলি, রোহিত শর্মাওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় দলে রয়েছন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দু'জনেই বাকি দুটো ফর্ম্য়াট থেকে ইতিমধ্য়েই অবসর নিয়ে নিয়েছেন। শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। প্রাথমিকভাবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় থাকলেও, বিরাট কোহলি ও রোহিত শর্মার উন্মাদনাকে মাথায় রেখে ওয়ান ডে ম্যাচের সংখ্যা বাড়ানো হয়। তিনের বদলে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ় আয়জিত হবে এই সফরে। ৪ নভেম্বর থেকে সেই সিরিজ় শুরু হবে। রো-কোর উপস্থিতিতে স্বাভবিকভাবেই ওয়ান ডে ঘিরে উত্তেজনার পারদ বাড়বে। এই দুই মহাতারকা ভারতীয় ব্যাটার কিন্তু ৫০ ওভারের সিরিজ়ের প্রস্তুতির জন্য আজই মাঠে নেমে পড়লেন।