ভয়াবহ দুর্ঘটনা, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬
উত্তরাখণ্ড: ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। আবারও ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি। পরে খবর আসে, চামোলির কাছে ভেঙে পড়ে হেলিকপ্টার। বদ্রীনাথ ধাম থেকে ফেরার পথে ঘটে এই বিপত্তি। খারাপ আবহাওয়ার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান করছে সেখানকার প্রশাসন। #WATCH | Ut

উত্তরাখণ্ড: ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। আবারও ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি। পরে খবর আসে, চামোলির কাছে ভেঙে পড়ে হেলিকপ্টার। বদ্রীনাথ ধাম থেকে ফেরার পথে ঘটে এই বিপত্তি। খারাপ আবহাওয়ার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান করছে সেখানকার প্রশাসন। #WATCH | Uttarakhand: A team from the district administration is currently searching for the missing helicopter travelling from Badrinath to Dehradun. Smoke was seen rising near Chaien village in Joshimath, following the disappearance of the helicopter. There are six people on board the helicopter, including five passengers and one pilot: Chamoli district administration — ANI (@ANI) October 30, 2026 বদ্রীনাথ থেকে ফেরার পথে শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে ট্রান্স ভারত এভিয়েশন পরিচালিত একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। প্রাথমিক সূত্রে খবর, পাইলট সহ মোট ৬ জন যাত্রী ছিলেন বিমানটিতে। ছয় জনেরই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।