IND vs NZ: শুরুর ধাক্কা সামলে ঈশান-শ্রেয়সের অর্ধশতরান, ভারত বোর্ডে তুলল ১৯১/৮
হ্য়ামিল্টন: শেষ ভাল যার, সব ভাল তার। বাংলায় এই প্রবাদটাই সত্যি করার পালা ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। প্রথম তিন ম্য়াচে জয়ের পর চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে হেরে গিয়েছিল ভারত। তাই পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েই ওয়ান ডে সিরিজের অভিযান শুরু করতে মরিয়া ভারত। সেই লক্ষ্যেই প্রথমে ব্

হ্য়ামিল্টন: শেষ ভাল যার, সব ভাল তার। বাংলায় এই প্রবাদটাই সত্যি করার পালা ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। প্রথম তিন ম্য়াচে জয়ের পর চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে হেরে গিয়েছিল ভারত। তাই পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েই ওয়ান ডে সিরিজের অভিযান শুরু করতে মরিয়া ভারত। সেই লক্ষ্যেই প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান বোর্ডে তুলে নিল। অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। কিউয়ি বোলারদের মধ্য়ে অ্য়াডাম মিলনে একাই ৪ উইকেট তুলে নেন। ভুবনেশ্বর কুমারকে এই ম্য়াচে ফেরানো হতে পারে, এমন আভাস আগেই মিলেছিল। সেই মতই তিনি ফিরলেন। কারণ আগের ম্য়াচে যেভাবে ভারতীয় বোলিং লাইন আপ ভেঙে পড়েছিল, তাই অভিজ্ঞ ভুবিকে একাদশের বাইরে রাখার কোনও মানেই ছিল না। তাঁর সঙ্গে প্রথমবার সিরিজে একাদশে সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। চোটের জন্য দীর্ঘ সময়ে মাঠের বাইরে ছিলেন তিনি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্য়ান্টনার। অধিনায়কের আস্থার যোগ্য মর্যাদা দেন কিউয়ি বোলাররা। শুরুতেই অভিষেক ও স্যামসন দুই ওপেনার ফিরে যান। এরপরই শ্রেয়স ও ঈশান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। View this post on Instagram A post shared by Team India (@indiancricketteam) শ্রেয়সের চলতি সিরিজে সেভাবে ব্যাটে রান দেখা যায়নি। এই ম্য়াচটিকেই পাখির চোখ করেছিলেন তিনি। ঈশান কিষাণ চোট সারিয়ে ফিরে এসে ফের নিজের স্বভাবমতই খেললেন। ৩২ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঈশান। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। অন্য়দিকে, ২৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। শ্রেয়স নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। এই দু'জন আউট হওয়ার পর একমাত্র নীতীশ রেড্ডি কিছুটা ক্রিজে সেট হয়ে দলকে টানছিলেন, বাকি কোনও ভারতীয় ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। কিউয়ি বোলারদের মধ্যে অ্য়াডাম মিলনে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৪ উইকেট ঝুলিতে পুরে নেন। তিনিই ম্য়াচে নিউজিল্য়ান্ডের সবচেয়ে সফল বোলার।