LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
হোটেল , রেস্তরাঁ থেকে ফুড স্টল , ক্যান্টিন, সব জায়গাতেই ব্যবহার হয় কমার্শিয়াল সিলিন্ডার। তাই যাঁরা বাইরে থেকে খাবার কিনে খান বা হোম ডেলিভারির খাবার খান, তাঁদের এই দামবৃদ্ধির প্রভাব সহ্য করতে হতে পারে। ১ নভেম্বর থেকে ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম নতুন করে বাড়ানো হয়েছে। শহরভেদে দামের পরিবর্তন আল

হোটেল , রেস্তরাঁ থেকে ফুড স্টল , ক্যান্টিন, সব জায়গাতেই ব্যবহার হয় কমার্শিয়াল সিলিন্ডার। তাই যাঁরা বাইরে থেকে খাবার কিনে খান বা হোম ডেলিভারির খাবার খান, তাঁদের এই দামবৃদ্ধির প্রভাব সহ্য করতে হতে পারে। ১ নভেম্বর থেকে ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম নতুন করে বাড়ানো হয়েছে। শহরভেদে দামের পরিবর্তন আলাদা হলেও কলকাতায় সিলিন্ডার পিছু সবচেয়ে বেশি দাম বেড়েছে। এর ফলে হোটেল, রেস্তরাঁ এবং খাবার তৈরির সঙ্গে যুক্ত অন্যান্য ব্যবসায়ীদের খরচ আরও বাড়তে পারে। ১ তারিখের পর ২ তারিখ ভারতের কোন শহরে কোন সিলিন্ডার কত টাকায় পাওয়া যেতে পারে, জেনে নিন লেটেস্ট আপডেট। শহরভিত্তিক দেখে নিন দাম শহর গৃহস্থালি সিলিন্ডারের দাম কমার্শিয়াল সিলিন্ডারের দাম দিল্লি 939.50 টাকা 2,820.00 টাকা নয়ডা 939.50 টাকা 2,757.50 টাকা মুম্বই 941.50 টাকা 2,774.50 টাকা কলকাতা 968.00 টাকা 2,964.00 টাকা পাটনা 1,031.50 টাকা 3,110.50 টাকা বেঙ্গালুরু 944.50 টাকা 2,774.00 টাকা রাজকোট 947.00 টাকা 2,805.00 টাকা জোধপুর 949.00 টাকা 2,862.00 টাকা জয়পুর 945.50 টাকা 2,849.00 টাকা গ্যাসের দাম বাড়লে ব্যবসার দৈনন্দিন ব্যবসার খরচও বাড়বে। তবে এখনই খাবারের দাম বাড়ছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গত কয়েক মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে একাধিকবার পরিবর্তন হয়েছে। অবশ্য তার আগে জুলাই ও অগস্টে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। জুলাইয়ে সিলিন্ডার পিছু দাম কমেছিল ১৮৩ টাকা ৫০ পয়সা। অগস্টে আরও ১৯২ টাকা কমানো হয়েছিল। কিন্তু তার আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। বাণিজ্যিক LPG-র দাম বাড়লেও বাড়িতে ব্যবহার করার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে না। ফলে বাড়িতে রান্নার জন্য LPG ব্যবহার করেন যাঁরা, তাঁদের এখনই সিলিন্ডার কিনতে তাঁদের বেশি খরচ করতে হচ্ছে না। একইভাবে পেট্রল ও ডিজেলের দামেও কোনও পরিবর্তন হয়নি। তবে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ ক্রেতাদের উপর পরোক্ষভাবে পড়তে পারে। রেস্তরাঁ, হোটেল কিংবা খাবারের দোকানে রান্নার খরচ বাড়লে সেই চাপ সামলাতে ব্যবসায়ীরা খাবারের দাম বাড়ানোর কথা ভাবতে পারেন। তেমনটা হলে বাইরে খাওয়াদাওয়ার খরচও বাড়তে পারে। এখন নজর থাকবে, নভেম্বরের এই মূল্যবৃদ্ধির পর খাবারের ব্যবসায়ীরা কী পদক্ষেপ করেন এবং আগামী মাসগুলিতে বাণিজ্যিক LPG-র দাম আর কত বাড়ে বা কমে ।