BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
BSNL Recharge Offer : আপনিও যদি কম বাজেটে বেশিদিনের ভ্যালিডিটি সহ একটি রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan) খুঁজে থাকেন, তাহলে BSNL দিচ্ছে দারুণ সুযোগ। এখানে কম খরচে লাভবান হতে পারবেন গ্রাহক। সেই ক্ষেত্রে জেনে নিন, ২০২ টাকায় আপনি কী কী সুবিধা পাবেন। ভারত সঞ্চার নিগম কী কী সুবিধা দিচ্ছেএখানে ২০২ টাক

BSNL Recharge Offer : আপনিও যদি কম বাজেটে বেশিদিনের ভ্যালিডিটি সহ একটি রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan) খুঁজে থাকেন, তাহলে BSNL দিচ্ছে দারুণ সুযোগ। এখানে কম খরচে লাভবান হতে পারবেন গ্রাহক। সেই ক্ষেত্রে জেনে নিন, ২০২ টাকায় আপনি কী কী সুবিধা পাবেন। ভারত সঞ্চার নিগম কী কী সুবিধা দিচ্ছেএখানে ২০২ টাকার মধ্য়ে গ্রাহকরা পাচ্ছেন ৫ জিবি সুপার ফাস্ট ইন্টারেনেটের সুবিধা। সঙ্গে থাকছে ৩০০ মিনিটের ভয়েস কলিং। এই প্ল্য়ানের মেয়াদ রাখা হয়েছে ৩২ দিন। যারা কম খরচে ইন্টারনেট সহ রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে চান, তাদের জন্য মূলত এই ট্যারিফ আনা হয়েছে। টেলিকম টকের খবর বলছে, এতে পাবেন ১০০টি SMS ছাড়াও বিমা ও ভয়েস ভাউচারের সুবিধা। এটি আপনি BSNL সেলফ কেয়ার অ্যাপ ছাড়াও BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন। কাদের জন্য এই প্ল্যান উপযুক্তএখানে একবার আপনার ডেটা শেষ হয়ে গেলে চিন্তা নেই। আপনি ৪০ kbps স্পিডে ডেটার সুবিধা পাবেন। যারা দ্বিতীয় প্ল্যান নিতে চান, তাদের ক্ষেত্রে ভাল বিকল্প এই অফার। কারণ, কম খরচর এই প্ল্যান অনেক ক্ষেত্রে বাড়ির প্রবীণ নাগরিকদের কাজে আসে। তবে এই প্ল্যান তাদের জন্য় একেবারে কাজে দেবে না, যারা অনেকটাই বেশি ডেটা বা কলিং করে থাকেন। BSNL-এর রয়েছে ২৪৭ টাকার প্ল্যান২০২ টাকার প্ল্য়ান ছাড়াও কোম্পানির রয়েছে আলাদা ২৪৭ টাকার ট্যারিফ। যেখানে আপনি পাবেন ৩০ দিনের ভ্যালিডিটি। এই অফারে রয়েছে ৫০ জিবির হাই স্পিড ইন্টারেনেট ডেটা। এ ছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কল। দিনে ১০০টা করে SMS। এখানে একবার আপনার ডেটা শেষ হয়ে গেলে চিন্তা নেই। আপনি ৪০ kbps স্পিডে ডেটার সুবিধা পাবেন। একানে কোম্পানি আপনাকে দিচ্ছে, মেন অ্যাকাউন্টে ১০ টাকার টক ভ্যালু। BSNL-এর কোন প্ল্যান নেওয়া উচিতBSNL-এর ২০২ ও ২৪৭ টাকার প্ল্যানের মধ্য়ে মাত্র ৪৫ টাকা বেশি দিলে আপনি অনেক বেশি সুবিধা পাবেন। সেই সুবিধার মধ্যে রয়েছে যতখুশি কল ছাড়াও ৫০ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা। তবে এত ২০২ টাকার প্ল্যানে আপনি পাচ্ছে অতিরিক্ত ২ দিন ভ্য়ালিডিটি। আরও পড়ুন : ১৫,০০০ টাকা দেবে মোদি সরকার, EPFO পোর্টালে কেবল করতে হবে এই কাজ [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]