Chorbagan Stampede: ভাঙা হবে না মণ্ডপ, প্রতিমা বিসর্জন নিয়েও ধোঁয়াশা! অন্ধকার পড়ে রয়েছে চোরবাগান
কলকাতা: যে মণ্ডপ দুর্গাপুজোর সপ্তমী পর্যন্ত ছিল প্রাণচঞ্চল, যেখানে হাজার হাজার মানুষের ভিড়, উচ্ছ্বাসের অতি পরিচিত ছবি... সেখানে এখন শ্মশানের নিঃস্তব্ধতা। পুলিশি ঘেরাটোপে বারে বারে আসছে তদন্তকারী দল। ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে কখনও, কখনও আবার পরীক্ষা করে দেখা হচ্ছে রাস্তা, এলাকা। চোরবাগানের পুজোমণ্ডপের

কলকাতা: যে মণ্ডপ দুর্গাপুজোর সপ্তমী পর্যন্ত ছিল প্রাণচঞ্চল, যেখানে হাজার হাজার মানুষের ভিড়, উচ্ছ্বাসের অতি পরিচিত ছবি... সেখানে এখন শ্মশানের নিঃস্তব্ধতা। পুলিশি ঘেরাটোপে বারে বারে আসছে তদন্তকারী দল। ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে কখনও, কখনও আবার পরীক্ষা করে দেখা হচ্ছে রাস্তা, এলাকা। চোরবাগানের পুজোমণ্ডপের এই ছবিটাই এখন ভীষণ বাস্তব। আর এই ছবিটাই মনে করিয়ে দিচ্ছে সপ্তমীর দিনের মর্মান্তিক ঘটনা। এই মণ্ডপেই পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন, ১৯ জন নিরীহ মানুষ। প্রত্যেকেই গিয়েছিলেন ঠাকুর দেখতে। দুর্গাপুজোর আনন্দ আরও একটু বেশি করে উপভোগ করতে। কিন্তু মা-কে দেখে আর ফেরা হল না মণ্ডপ থেকে। প্রাণ গেল ১৯ জনের। আরও একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। তবে কি ভবিষ্যৎ চোরবাগানের প্রতিমার? কী হবে মণ্ডপের? আজ ফের মণ্ডপে তদন্তকারী দল কী কারণে চোরবাগান সর্বজনীনে এতবড় বিপর্যয়? কার বা কাদের গাফিলতিতে ঠাকুর দেখতে এসে প্রাণ গেল ১৯ জন নিরীহ? মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী কে? দায় কি উদ্যোক্তা নাকি পুলিশের? কলকাতা পুরসভা না CESC-র? খামতি ছিল কার? গাফিলতি ছিল ভলান্টিয়ারদের? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই গতকাল ঘটনাস্থল পরিদর্শন করল রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল। গতকালই SIT-র চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে সদস্যরা যান ঘটনাস্থলে। গতকাল সন্ধেয় এলাকায় পৌঁছে মণ্ডপের ভিতর ও বাইরের অংশ খতিয়ে দেখেন SIT-র সদস্যরা। তদন্তকারী দলের সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। সূত্রের খবর, আজ ফের ঘটনাস্থলে যেতে পারে ফরেন্সিক টিম। মণ্ডপের ভিতর কী পরিস্থিতি ছিল, খতিয়ে দেখবে তদন্তকারী দল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত অক্ষতই রাখা হবে মণ্ডপ। কোনও জিনিস এদিক ওদিক করা যাবে না। তবে প্রতিমা নিরঞ্জন করা হবে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়মমাফিক ঘট বিসর্জন করা হয়ে গিয়েছে। মণ্ডপের অন্ধকারে এখনও একা পড়ে রয়েছে প্রতিমা। জানা গিয়েছে, তদন্তকারী দল খতিয়ে দেখবে, কেমন ছিল মণ্ডপের ভিতরে বায়ু চলাচলের ব্যবস্থা? মণ্ডপের ভিতর প্রচুর মানুষ ঢুকে পড়লে, কারও দম নিতে সমস্যা হতে পারত কি? মণ্ডপের ভিতরের ভেন্টিলেশন সিস্টেম খতিয়ে দেখবে তদন্তকারী দল। কেন মণ্ডপের ভিতরে কৃত্রিম ধোঁয়া তৈরি করা হয়েছিল, তাও খতিয়ে দেখা হবে। মণ্ডপের ভিতর এসি ছিল কি না বা থাকলেও কাজ করছিল কি না, সেটাও খতিয়ে দেখা হবে। আরও পড়ুন: Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড