CM On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে, " যাকে পিটিয়ে মারা হয়েছে, উনি নির্দোষ, পুলিশ আমাকে যা বলেছে..", বললেন মুখ্যমন্ত্রী
কলকাতা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় , বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর SP অফিসে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। দোষীদের কড়া শাস্তির ঘোষণা করেছেন তিনি। এদিকে ওই ঘটনায় অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা কর

কলকাতা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় , বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর SP অফিসে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। দোষীদের কড়া শাস্তির ঘোষণা করেছেন তিনি। এদিকে ওই ঘটনায় অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গোটা ঘটনার পর এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, " যাকে পিটিয়ে মারা হয়েছে, উনিও ইনোসেন্ট, পুলিশ আমাকে যা বলেছে, ওটা আমার কথা নয়।" [yt]https://youtu.be/SEFWTig5YEI?si=CliKKy5B8CEbrb7X[/yt] আরও পড়ুন, ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ? মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার এবং পুলিশ, এই ক্ষেত্রে যা করার করছে, এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্থ হয়েছে, একরত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে, খুন করা হয়েছে। তাঁরাও (নির্যাতিতার পরিবার) মিট করেছে। তাঁরা নিশ্চয় আপনাদের (মিডিয়া) বলেছে, বা না বললেও আমার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফায়েড। আমার মনে হয়েছে ওরা স্যাটিসফায়েড। প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন আই অ্যাম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে, উনিও ইনোসেন্ট, পুলিশ আমাকে যা বলেছে, ওটা আমার কথা নয়। তাঁর পরিবারের সঙ্গেও আমি মিট করেছি। ‘ তিনি আরও বলেন, যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেললাইন উপড়েছেন, প্রায় ২০০ জন চিহ্নিত হয়েছে। প্রত্যেককে গ্রেফতার করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উসকেছেন, পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গিয়েছেন, কেউ শূন্য থেকে ১ হয়েছেন। এবং অ্যান্টিন্যাশনাল ফোর্স , যারা পিছন থেকে উসকেছেন, তাঁদেরকেও আইডেনটিফাই করা হয়েছে। তাঁদের কল রেকর্ড ইত্যাদি, ডিজিপি-র নের্তৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রোপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন। যে বাড়িতে এতদিন শোনা যেত ছোট্ট মেয়েটার গলার আওয়াজ।আজ সেই বাড়িতেই শোনা যাচ্ছে কান্নার রোল। উঠছে সর্বোচ্চ শাস্তির দাবি।যে ঘটনায় তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য়ে।গ্রেফতার হয়েছেন তিনজন। এর মধ্য়েই মঙ্গলবার বারুইপুরের গেলেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন পুরমন্ত্রী থেকে রাজ্য়ের বিরোধী দলনেতা। দেখা করলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। আর তার আগেই তৈরি হল এমন পরিস্থিতি।এদিন সকালে নির্যাতিতার বাবা-মা সহ বাড়ি বিভিন্ন সদস্য়দের সঙ্গে দেখা করেন রাজ্য়ের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিচারের আশ্বাস দেন নিহত ছাত্রীর দাদুকে। পুরমন্ত্রীর সঙ্গে এদিন নিহতের বাড়িতে যান রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্য়ায় ও বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র।