Cockroach Janata Party : নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
নয়াদিল্লি : সাফল্য পেয়েছে ককরোচ জনতা পার্টি। তাদের আন্দোলনের চাপেই শেষমেশ পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর ইস্তফার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ জোশির উপর। এই পরিস্থিতিতে নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে বার্তা দিল ককরোচ জনতা পার্টি। তাদে

নয়াদিল্লি : সাফল্য পেয়েছে ককরোচ জনতা পার্টি। তাদের আন্দোলনের চাপেই শেষমেশ পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর ইস্তফার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ জোশির উপর। এই পরিস্থিতিতে নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে বার্তা দিল ককরোচ জনতা পার্টি। তাদের তরফে প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, "যুবসমাজ লক্ষ্য রাখছে।" পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে শিক্ষাব্যবস্থার সংস্কারে পাঁচ দফার দাবি বাস্তবায়নের আর্জি জানান। ভবিষ্যতে যাতে প্রশ্নফাঁসের ঘটনা না ঘটে তা প্রতিরোধ করার কথাও বলেন। সৌরভ বলেন, "আমাদের উদ্বেগ ও দাবিগুলির বিষয়ে সাড়া পাওয়া গেছে। সারা দেশের তরুণদের মধ্যে এই দাবিগুলি ব্যাপক সাড়া জাগিয়েছিল, আর সে কারণেই এই আন্দোলন দেশজুড়ে সমর্থন লাভ করেছে। যিনিই শিক্ষামন্ত্রী হোন না কেন, তাঁকে মনে রাখতে হবে যে তরুণরা পরিস্থিতির ওপর নজর রাখছে। তারা জবাবদিহি চাইবে। তাই সময় এলে তরুণদের স্বার্থেই কাজ করতে হবে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে এবং আমাদের দাবিনামায় উল্লেখ করা পাঁচ দফা সুপারিশ বাস্তবায়ন করতে হবে। আমরা খুব শীঘ্রই নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। সরকার এক মাসের মধ্যে বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছে, দেখা যাক এরপর কী হয়।"