Cockroach Janta Party : শুনানির আগে ককরোচ জনতা পার্টির ২ নেতার কেস ট্রান্সফার
নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে আরও একটি মামলা ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করল দিল্লি পুলিশ। সিজেপি (CJP) নেতাদের বিরুদ্ধে দু'টি মামলার তদন্ত এখন ক্রাইম ব্রাঞ্চ করবে। দাস ও রাঙ্কার যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ-সংক্রান্ত অন্য মামলাটিও সোমবার ক্রাইম ব্র

নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে আরও একটি মামলা ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করল দিল্লি পুলিশ। সিজেপি (CJP) নেতাদের বিরুদ্ধে দু'টি মামলার তদন্ত এখন ক্রাইম ব্রাঞ্চ করবে। দাস ও রাঙ্কার যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ-সংক্রান্ত অন্য মামলাটিও সোমবার ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সদস্য দাস, রাঙ্কা, অজিঙ্ক শিন্ডে এবং আরও ১১ জন ব্যক্তি ব্যক্তিগত সম্পত্তির ভেতর দিয়ে অনধিকার প্রবেশ করে যন্তর মন্তরে পৌঁছান । উল্লেখ্য, যন্তর মন্তরকে এখন আর বিক্ষোভ প্রদর্শনের জন্য নির্ধারিত স্থান হিসেবে গণ্য করা হয় না। ঘটনাস্থলে মোতায়েন পুলিশকর্মীরা মধ্যস্থতা করেন এবং তাঁদের থামানোর চেষ্টা করেন। মোট ১৪ জনকে আটক করা হয় এবং দু'টি এফআইআর দায়ের করা হয়েছে। শান্তি রক্ষার মুচলেখা লঙ্ঘনের অভিযোগে ১৪ অক্টোবর একজন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দাস ও রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সোমবার তাঁদের এই বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। যন্তর মন্তরের ঘটনায় আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়িয়েছে আদালত। SIR ইস্যুতে যন্তর মন্তরে প্রতিবাদের সময় "আইনের প্রতি কোনও শ্রদ্ধাই দেখাননি।" ককরোচ জনতা পার্টির দুই নেতার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানোর সময় এমনই মন্তব্য করে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশি তদন্তের উল্লেখ করে আদালতের নির্দেশে বলা হয় যে, CJP নেতারা সাধারণ মানুষকে সংগঠিত ও প্ররোচিত করেছিলেন যেন তাঁরা যন্তর মন্তরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন, অথচ জায়গাটি এখন আর বিক্ষোভ প্রদর্শনের জন্য নির্ধারিত নয়। বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে ওই স্থানে প্রবেশের অভিযোগে, সোমবার আদালত তাঁদের জামিনদারদের দেওয়া নিশ্চয়তা (Sureties) প্রত্যাখ্যান করে। এদিকে SIR ইস্যুতে গড়ে তোলা আন্দোলনে সংগঠনের অন্যতম দুই মুখ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে নিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ লেখেন, "আশু ও সৌরভের প্রথম অপরাধ ছিল যন্তর মন্তরে তিরঙ্গা ওড়ানো। তাঁদের দ্বিতীয় অপরাধ ? পিছু হটতে অস্বীকার করা। পাঁচ দিন জেলে কাটানোর পরও, তাঁরা মুখে হাসি নিয়ে আদালতে প্রবেশ করেছেন, তাঁদের মনোবল অটুট।"