Congress in NEET Protest: রাহুল গান্ধীদের আটকাতে ব্যারিকেড, ছাত্র-যুবদের সঙ্গে এবার রাস্তায় থাকার অঙ্গীকার বিরোধী সাংসদদেরও
দিল্লি: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ইস্যুতে এবার রণকৌশল বৈঠকে বিরোধীরা। রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে কংগ্রেস সাংসদরা। বৈঠকের পর রাহুল গান্ধীর সঙ্গে রাজঘাটে উদ্দেশ্যে রওনা দিয়েছেন কংগ্রেস সাংসদদের। বৈঠকে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরমও।। ছিলেন আরজেডির একাধিক ন

দিল্লি: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ইস্যুতে এবার রণকৌশল বৈঠকে বিরোধীরা। রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে কংগ্রেস সাংসদরা। বৈঠকের পর রাহুল গান্ধীর সঙ্গে রাজঘাটে উদ্দেশ্যে রওনা দিয়েছেন কংগ্রেস সাংসদদের। বৈঠকে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরমও।। ছিলেন আরজেডির একাধিক নেতা। ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিকে দিকে বিক্ষোভ। #WATCH | Heavy Security deployed outside the residence of Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi in Delhi.Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi, along with opposition MPs, are heading to Gandhi Smriti pic.twitter.com/AykocjzYWi — ANI (@ANI) July 23, 2026 রাজঘাটে যাওয়ার পথে রাহুল গান্ধীদের আটকাতে ব্যারিকেড লাগিয়েছে দিল্লির পুলিশ। রাহুল গান্ধী বলেন, নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যাঁরা যন্তর মন্তরে প্রতিবাদ, বিক্ষোভ করছেন তাঁদের পাশে বিরোধীরা রয়েছেন। তিনি বলেন, "দেশের ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা রাস্তায় রয়েছে। আর সেই কারণে বিরোধী সাংসদদেরও মনে হয়েছে আমাদেরও রাস্তায় থাক উচিত। আমরা চেয়েছিলাম, সব বিরোধী সাংসদরা ইন্ডিয়া গেট যাব। কিন্তু ওরা আটকে দিচ্ছে। তখন আমরা বললাম ৩০ জানুয়ারি মার্গ যাব। তখন ওরা এখানে বাস লাগিয়ে দিল। আর আমরা এগিয়ে যেতে পারছি না।" কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজীব শুক্লা বলেন, "গান্ধীজির পদতলে যাচ্ছি। ৩০ জানুয়ারি মার্গ যাচ্ছি। ওরা তো ভয়ের চোটে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। কিন্তু আমরা সবাই যাচ্ছি ওখানে।" #WATCH | Delhi: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "Our students are on the road, so all the opposition MPs felt that we should also be on the road. All the opposition MPs wanted to go to India Gate. They refused, stopped us. Then we said that we want to go Tees January( Gandhi Smriti). They have put the bus here and left it. We are not able to go ahead but the main message is to the students. We are with you..."… https://t.co/vGLwepVQnq pic.twitter.com/beUkWVWwxg — ANI (@ANI) July 23, 2026 সিপিআই-এর রাজ্যসভার সদস্য জন ব্রিটাস বলেন, "আমরা বলতে চাই, দেশ গণতন্ত্র চায়। ক্র্যাকডাউন নয়, পুলিশরাজ নয়, মার্শাল আইনও নয়। আমরা চাই গণতন্ত্রের জয় হোক। সেই কারণে আমরা গান্ধী স্মৃতিতে যাচ্ছি। অন্যদিকে, গোটা রাজধানীর দখল নিয়েছে পুলিশ। আমরা মনে করছি, ছাত্রছাত্রীদের জন্য, গণতন্ত্রের জন্য আমাদের রাস্তায় থাক প্রয়োজন। গত কয়েকদিন ওরা রাজধানীর দখল নিচ্ছে। আমরা এটাকে মাদার অফ ডেমোক্রেসি বলি।" কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরী বলেন, "এদের কি ইতিহাস মনে আছে? আমাদের দেশ, আমরা যেখানে ইচ্ছা যেতে পারি। ওর ভীতু, পুলিশ ডেকে আমাদের ভয় দেখাতে চাইছে। আমরা ভয় পাই না।" এই সম্পূর্ণ কর্মসূচিকে নিয়ে পুলিশের মধ্যেও একটা তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। যদিও বিরোধীদের তরফে জানানো হয়েছে, তাঁরা সর্বত ভাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন।