Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
Corporate FD Return : ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পেতে চাইলে আপনার জন্য রয়েছে কর্পোরেট FD স্কিম। এখানে সহজেই আপনি ৮.৯৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। অনেক কোম্পানিই ৮ শতাংশের বেশি রিটার্ন দিচ্ছে। জেনে নিন, কোন কর্পোরেট FD আপনাকে দেবে বেশি সুদ। বেশি সুদ দেখেই বিনিয়োগ করবেন ন

Corporate FD Return : ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পেতে চাইলে আপনার জন্য রয়েছে কর্পোরেট FD স্কিম। এখানে সহজেই আপনি ৮.৯৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। অনেক কোম্পানিই ৮ শতাংশের বেশি রিটার্ন দিচ্ছে। জেনে নিন, কোন কর্পোরেট FD আপনাকে দেবে বেশি সুদ। বেশি সুদ দেখেই বিনিয়োগ করবেন নাআপনি যদি কর্পোরেট এফডিতে কেবল ইন্টারেস্ট রেট দেখেই বিনিয়োগ করেন, তাহলে ভুল হবে। এই ক্ষেত্রে বিনিয়োগের আগে আপনাকে কোম্পানির আর্থিক অবস্থা, ক্রেডিট রেটিং, ডিপোজিটের মেয়াদ সম্পর্কে বিস্তারিত বিবরণ জেনে নিতে হবে। কারা দিচ্ছে সবথেকে বেশি সুদকর্পোরেট এফডির ক্ষেত্রে সবথেকে বেশি সুদ দিচ্ছে Muthoot Capital Services । এই কোম্পানি আপনাকে ৮.৯৫ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছে। তিন বছরের ডিপোজিটে বছরে এই সুদ পাবেন আমানতকারী। এখানে ১ বছরের জন্য টাকা রাখলে আপনি পাবেন ৭.৯০ শতাংশ সুদ। ৫ বছরের জন্য় টাকা রাখলে পাবেন ৮.৫০ শতাংশ ইন্টারেস্ট রেট। Manipal Housing Finance Syndicate আপনাকে ১-৩ বছরের ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশ সুদ দিয়ে থাকে। এখানে Bajaj Finance ৩১-৬০ মাসের বিনিয়োগে আপনাকে দেবে ৭.৭৫ শতাংশের রিটার্ন। Shriram Finance বিনিয়োগকারীদের ৩-৫ বছরের বিনিয়োগে ৭.৫০ শতাংশ সুদ। Can Fin Homes বিনিয়োগকারীদের দেবে ৩৬ মাসের এফডিতে ৭.৫০ শতাংশ সুদ। এই কোম্পানিগুলিও দিচ্ছে ভাল সুদতথ্য় বলছে, Mahindra Finance দিচ্ছে ৭.৪৫ শতাংশ সুদ। Sundaram Home Finance-এ গেলে আপনি পাবেন ৭.৪০ শতাংশ ইন্টারেস্ট রেট। খব একটা পিছিয়ে নেই ICICI Home Finance । এখানে আপনি পাবেন ৭.৩৫ শতাংশ সুদ।LIC Housing Finance-ও আপনাকে দেবে ৭.৩৫ শতাংশ রেট। PNB Housing Finance-এ গেলে থাকছে ৭.২৫ শতাংশ ইন্টারেস্ট রেট। মনে রাখবেন, এই সুদের হার কোম্পানিগুলির ডিপোজিটের মেয়াদের ওপর নির্ভর করে। এই বিষয়ে আগে কোম্পানির থেকে জেনে নেবেন। প্রবীণ নাগরিকরা পাবেন আরও বেশি সুদসিনিয়র সিটিজেনদের জন্য কিছু কোম্পানি আরও বেশি সুদ দিচ্ছে। এই সুদের পরিমাণ ০.২৫ - ০.৫০ শতাংশ হতে পারে। যেমন Shriram Finance বিনিয়োগকারীদের দিচ্ছে ০.৫০ শতাংশ সুদে হার। আরও কিছু কোম্পানি তাদের শর্তাবলী অনুযায়ী প্রবীণ নাগরিকদের বেশি সুদ দিচ্ছে। বিনিয়োগের আগে এই ৫ বিষয়ে অবশ্যই মাথায় রাখুন১ কোম্পানির ক্রেডিট রেটিং ও আর্থিক অবস্থা২ মেয়াদের সঙ্গে সুদের হার তুলনা করুন।৩ মেয়াদের আগে টাকা তুললে কত কাটবে, কী রয়েছে নিয়ম।৪ কোম্পানির বাজারে ভাবমূর্তির পাশাপাশি, তার আর্থিক অবস্থা কেমন৫ কত টাকা ট্যাক্স কাটতে পারে কোম্পানি, যখন প্রয়োজন টাকা তুলতে পারবেন তো ? মাথায় রাখতেই হবে এই বিষয় এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা বিষয়ে মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক এফডি-র মতো কোম্পানি এফডি-তে একই ধরনের বিমা সুরক্ষা পাওয়া যায় না। কোম্পানি যদি টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আপনার আসল ও সুদ দুই হারাতে হবে। তাই কেবল বেশি সুদের হারের ওপর ভিত্তি করে বিনিয়োগ করবেন না। বিনিয়োগের আগে সুদের হার ও অন্যান্য শর্তাবলী সম্পর্কে নিশ্চিত হতে কোম্পানির ওয়েবসাইটটি অবশ্যই দেখে নিন। আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]