CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
কলকাতা: রাজ্যের একাধিক জায়গায় সিপিএম-এর বুকস্টল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কুলপি, বীজপুর, এন্টালি থেকে উঠে এসেছে একের পর এক অভিযোগ। কোথাও রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও বুক স্টল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী&nbs

কলকাতা: রাজ্যের একাধিক জায়গায় সিপিএম-এর বুকস্টল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কুলপি, বীজপুর, এন্টালি থেকে উঠে এসেছে একের পর এক অভিযোগ। কোথাও রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও বুক স্টল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ। [yt]https://youtu.be/fBgFrdHrE48?si=dT00FuQRVXtmjSYV[/yt] আরও পড়ুন, আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি “যারা টুকরে টুকরে স্লোগানকে সমর্থন করে, তাঁদের দেশে জায়গা নেই” বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, ‘দুর্গা উৎসব করে বোর্ড লাগাক, আমাদের কোনও অসুবিধা নেই। যে লোক….কার্ল মাক্সের কথা বলবে, লেলিনের কথা বলবে, যাকে রাশিয়াতে কেউ কথা বলে না, তার এখানে বই বিক্রি করবে, দিমাগী নক্সাল তৈরি করবে…যারা দেশকে ক্ষতি করে, দেশকে টুকরো হওয়ার স্লোগানকে সমর্থন করে, তাঁদেরকে আবার ভারতবর্ষে রাখার কোনও জায়গা হয় না।’ সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উত্তর ২৪ পরগনার বীজপুরে রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বীজপুর পানপুর এরিয়া কমিটির অন্তর্গত চারাপোলে শাখা অফিসের সামনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।বীজপুর-পানপুর গ্রামীণ এরিয়া কমিটির সম্পাদক সুমন চক্রবর্তী বলেছেন, ‘গভীর রাতে বিজেপির দুষ্কৃতী দ্বারা, আমাদের দীর্ঘ ১৫ -১৬ বছরের যে বুকস্টল, এই শারদীয়ার সময় যে বুকস্টল আমরা করি,..সেই কেন্দ্রকে প্রথমে ভাঙা হয়, এবং ভেঙে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়।’ বুক স্টল তৈরিকে কেন্দ্র করে কুলপিতেও উত্তেজনা বুক স্টল তৈরিকে কেন্দ্র করে কুলপিতেও উত্তেজনা তৈরি হয়েছে। বুক স্টল তৈরির সময় ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ার অভিযোগ। ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম। ঘটনার প্রতিবাদে কুলপি থানার দ্বারস্থ হয়েছে সিপিএম নেতৃত্ব। ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই, অভিযোগ অস্বীকার করে দাবি বিক্ষোভকারীদের সাধারণ হিন্দুদের পক্ষ থেকেই এই প্রতিবাদ, দাবি বিক্ষোভকারীদের। এন্টালিতে সিপিএমের বুক স্টল করতে বাধা এন্টালিতে সিপিএমের বুক স্টল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।"দোকান ঘিরে স্টল তৈরি করছিল সিপিএম, স্থানীয়রাই তাদের বাধা দেয়", এই অভিযোগ তুলেছে কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতি। এই কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতিই 'বাম বধে'র হুঁশিয়ারি দিয়ে ফ্লেক্স টাঙিয়েছিল। পুজোয় বামেদের স্টল বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফ্লেক্স লাগানো হয় বলে খবর।