Cyclone Arnab: বিপদের মুখে পশ্চিমবঙ্গ ! কতদূরে সাইক্লোন? কবে থেকে শুরু বৃষ্টি ? সতর্কতা জারি এই সব জেলায়, বড় আপডেট IMD'র
কলকাতা: আশঙ্কাই সত্যি হল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। সকালের দিকটা কলকাতা সহ পার্শবর্তী এলাকায় রোদ দেখা দিলেও বেলা বাড়তেই ক্রমশ মেঘে ঢেকে গেছে আকাশ। পশ্চিমবঙ্গেও 'অর্ণব'-এর প্রভাব দেখা দেবে জানিয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার রাত

কলকাতা: আশঙ্কাই সত্যি হল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। সকালের দিকটা কলকাতা সহ পার্শবর্তী এলাকায় রোদ দেখা দিলেও বেলা বাড়তেই ক্রমশ মেঘে ঢেকে গেছে আকাশ। পশ্চিমবঙ্গেও 'অর্ণব'-এর প্রভাব দেখা দেবে জানিয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার রাত থেকেই কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস। তবে কোন কোন জেলা বিপদের মুখে? সরাসরি প্রভাব কোন কোন জায়গায় পড়বে ? বিস্তারিত তথ্য জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব' গত ৬ ঘণ্টায় ২০ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আজ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিশাখাপত্তনম থেকে ১৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে। কাকিনাড়া থেকে ১৯০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে। মঙ্গলবার সন্ধ্যে থেকে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেবে ঘূর্ণিঝড় 'অর্ণব'। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি। সর্বোচ্চ দমকা হওয়া বইবে ঘণ্টায় ১৮০ কিমি। বুধবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফলের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূলের কাছে 'অর্ণব'-এর ল্যান্ডফলের সম্ভাবনা। ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে এই অতি শক্তিশালী ও প্রবল ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৫০ কিমি বেগে ঝড় হতে পারে। তারপর ঝড়টি দুর্বল হয়ে ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। কবে থেকে ও কোন কোন জেলায় প্রভাব পড়বে ? বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ২৭ থেকে ৩০ অক্টোবর। উপকূলবর্তী এলাকায় ২৭ অক্টোবর রাত থেকে ২৯ অক্টোবর ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল থেকে খুব উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ২৯ সে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়ায় কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ অক্টোবর থেকে প্রায় সব জেলাতে বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৯ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বেশিরভাগ জায়গায় বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অর্ণবের প্রভাবে উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা। ২৮ অক্টোবর,সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ২৯ ও ৩০ অক্টোবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কার কথাও জানাচ্ছে আবহাওয়া দফতর। কাকিনাডা জেলার জেলা প্রশাসক হরেন্দ্র প্রসাদ কী জানিয়েছেন ? কাকিনাডা জেলার জেলা প্রশাসক হরেন্দ্র প্রসাদ বলেছেন, "আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।' জেলার বিভিন্ন অংশ থেকে আমার কাছে খবর এসেছে যে গত কয়েক ঘণ্টায় বৃষ্টির তীব্রতাও বেড়েছে। আমরা আশা করছি ঘূর্ণিঝড়টি কাকিনাডা এবং নরসাপুরম-এর মধ্যে কোথাও রাত ৯টা থেকে মধ্যরাতের কাছাকাছি সময়ের মধ্যে স্থলভাগে আঘাত হানবে।'' #WATCH | Cyclone Arnab | Andhra Pradesh: Kakinada District Collector Harendhira Prasad says, "We are expecting heavy rains and winds in the next few hours. Since morning there wasn't much rainfall, till 2 pm we recorded close to 4 mm of rainfall. But afternoon onwards, there was strong winds and we are experiencing heavy rainfall. I have news from multiple parts of the district that intensity of rainfall has increased in past few hours. We are expecting the landfall to happen somewhere between Kakinada and Narsapur, sometime between 9 pm and close to midnight. During that time, the windspeed is likely to go up. We have warned the public to stay indoors. All the field-level teams are on ground. All the coastal villages and people in vulnerable places have been evacuated. We have set up close to 101 cyclone shelters. In terms of arrangements, when it comes to roads, we have prepared road-opening parties. Irrigation Department is monitoring the water levels. When it comes to cyclone shelters, Revenue Department along with the Panchayat Department, they have made arrangements of cyclone shelters in terms of food, drinking water and other amenities. When it comes to power supply, we have formed multiple teams; there are 39 teams across the district for monitoring the situation..." — ANI (@ANI) October 27, 2026 IMD ভুবনেশ্বরের ডিরেক্টর কী জানাচ্ছেন ? ঘূর্ণিঝড় অর্ণব প্রসঙ্গে IMD ভুবনেশ্বরের ডিরেক্টর মনোরমা মোহান্তি বলেন, ''এটি গোপালপুর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে। খুব সম্ভবত এটি ২৭ তারিখ সন্ধ্যা পর্যন্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এরপর এটি বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্র উপকূল জুড়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত, ঘূর্ণিঝড়টি এখানেই অবস্থান করছে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড়ের দিকে যাবে।'' #WATCH | Bhubaneswar, Odisha: On the Cyclone Arnab, Director, IMD Bhubaneswar Manorama Mohanty says, "As of today the severe cyclonic storm Arnab moved west-north-westward in last six hours with the speed of 20 kmph. It is about 370 km away from Gopalpur. It is very likely to continue to move west-north-westward till evening of 27. Thereafter it is likely to move north-westward across the Andhra coast between Bapatla and Visakhapatnam.... As of now, the cyclone is lying over here and is likely to to move west-northwestward. Then it is likely to move north-westward and it is going to move towards Chhattisgarh. After crossing the coast and due to which Odisha state is likely to be impacted by heavy rainfall and strong wind. During next 24 hour, wind warning is issued for Kora Fort and Malkangiri 50 to 60 kilometer per hour gusting to 70 kilometer per hour... Heavy rainfall warning is issued for the state. Heavy to very heavy rainfall is very likely to occur at isolated places with isolated extremely heavy falls very likely in the district of Ganjam and Gajapati for which red color morning is issued... For 28th, the wind speed is very likely to be 60 to 80 kilometer per hour... For 29th rainfall activity is very likely to reduce drastically over the coastal Odisha, even some district of South Odisha. However, Northern Odisha or Northwestern Odisha is likely to receive heavy to very heavy rainfall activity..." — ANI (@ANI) October 27, 2026