Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
শিলিগুড়ি: দার্জিলিং জেলার দুধিয়া এলাকায় মঙ্গলবার রাতের দিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী চার চাকা গাড়ি সোজা বালাসন নদীতে পড়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুর্ঘটনাটি

শিলিগুড়ি: দার্জিলিং জেলার দুধিয়া এলাকায় মঙ্গলবার রাতের দিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী চার চাকা গাড়ি সোজা বালাসন নদীতে পড়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, গাড়িতে দু'জন যুবক ও দু'জন যুবতী ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় চারজনই মত্ত বা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। যদিও এই অভিযোগের সরকারি বা পুলিশের তরফে এখনও কোনও নিশ্চিতকরণ মেলেনি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের তৎপরতায় গাড়িতে আটকে থাকা চারজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে থার গাড়িটি নদীর মধ্যেই আটকে রয়েছে। আহত চার জনকে উদ্ধার করে সুকনা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল এবং চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অতি সম্প্রতি দার্জিলিংয়ের রক গার্ডেনে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি খাদে পড়তে পড়তে বেঁচে যায়। চড়াই উৎরাই রাস্তায় ব্রেক ফেল করে গার্ডওয়ালে ধাক্কা মারে। তারপর কোনওক্রমে সেখানেই আটকে ঝুলতে থাকে। তখন স্থানীয়রা ছুটে আসে। কোনওক্রমে টেনে বের করে ড্রাইভারকে। উত্তরবঙ্গে কয়েকদিন ধরেই টানা চলছে দুর্যোগ। তার জেরে রাস্তাঘাট যথেষ্ট পিচ্ছিল। তাই সড়ক দুর্ঘটনার আশঙ্কা এই সময় বেশিই থাকে। এরই মধ্যে একই সপ্তাহের মধ্যে দুটি দুর্ঘটনার খবর উত্তরবঙ্গ থেকে। তবে দুই ক্ষেত্রেই প্রাণহানির ঘটনা ঘটেনি। পাহাড়ি