Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
কলকাতা: দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, অভিনেত্রী দিপীকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে আগের বারের মতোই, অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করছেন তিনি। এর আগেও, দুয়া পৃথিবীতে আসবার সময় ও সিনেমার শ্যুটিং এমনটি অ্যাকশন সিকোয়েন্সেরও শ্যুটিং করে গিয়েছিলেন দীপিকা। বেশ অনেকটা পরেই তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছিল

কলকাতা: দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, অভিনেত্রী দিপীকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে আগের বারের মতোই, অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করছেন তিনি। এর আগেও, দুয়া পৃথিবীতে আসবার সময় ও সিনেমার শ্যুটিং এমনটি অ্যাকশন সিকোয়েন্সেরও শ্যুটিং করে গিয়েছিলেন দীপিকা। বেশ অনেকটা পরেই তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। আর এবারেও, দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবার আসেও, কাজের সঙ্গে যুক্ত রয়েছেন দীপিকা। সদ্য়ই তিনি একটি বিজ্ঞাপনী শ্যুটিং ও করেছেন। সেখানে স্পষ্ট বোঝা গিয়েছে দীপিকার বেবিবাম্প। রণবীর সিংহের (Ranveer Singh) সঙ্গে তাঁর প্রেম, বিবাহ সবটাই স্বপ্নের মতো। সিনেমার সেট থেকে আলাপ আর তারপরে ইতালির লেক কোমোতে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর আর দিপীকা। তবে দীপিকার জীবন একটাই ফুলে মোড়ানো ছিল না। তাঁর জীবনে বারে বারে সম্পর্ক এসেছে, আবার ভেঙেও গিয়েছে। বিচ্ছেদের অভিঘাতে আবসাদেও চলে গিয়েছেন অভিনেত্রী। তবে সদ্যই আলোচনায় উঠে এসেছে, মুজাম্মিল ইব্রাহিমের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। দীপিকার সঙ্গে সম্পর্ক মুজাম্মিল ইব্রাহিমের? সদ্যই মুজাম্মিল ইব্রাহিমের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হচ্ছে, দীপিকার সঙ্গে একটা সময়ে সম্পর্ক ছিল ইব্রাহিমের, তবে সেই সম্পর্ক ভেঙে যায়। ইব্রাহিম দাবি করেছিলেন, দীপিকার সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁরই ছিল। দীপিকার সঙ্গে তিনি থাকতে পারছিলেন না বলেই, বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সাক্ষাৎকার নিয়েই শুরু হয় জল্পনা। এই চর্চার মধ্যেই এবার মুখ খুলেছেন মুজাম্মিল ইব্রাহিম। তিনি বলেছেন, তাঁর সাক্ষাৎকারের একটা অংশকে তুলে ধরে বিতর্ক তৈরি করা হচ্ছে। তিনি এভাবে কথাটা বলেনি, তাঁর সাক্ষাৎকার অনেকটা বড় ছিল। তার একটা অংশকে ব্যবহার করে বিতর্ক তৈরি করা হচ্ছে। মুজাম্মিল ইব্রাহিমের সঙ্গে দীপিকার সম্পর্ক ছিল বটে, কিন্তু গোটা বিষয়টাকে তীক্ত করে তুলে ধরা হচ্ছে। তিনি আরও বলেন, তিনি বহু বছর ধরে নিজের কাজে মন দিয়েছেন। নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করেছেন। সেই নিয়ে কথা হলেই তিনি খুশি হবেন।' মুজাম্মিল ইব্রাহিম এর আগে বলেছিলেন, তিনিই ছিলেন দীপিকার জীবনের প্রথম পুরুষ। মুম্বইতে তাঁদের দেখা হয়েছিল। ২ বছর সম্পর্কে পরে, তাঁরা সেই সম্পর্কে ইতি টানেন। আরও পড়ুন: Aamir Khan: বর্তমান এবং প্রাক্তন, ২ স্ত্রী-কে নিয়ে একই বাড়িতে থাকবেন আমির খান! তৈরি হচ্ছে সেই অ্যাপার্টমেন্ট