Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
নয়াদিল্লি: আইপিএলের (IPL 2027) দশ ফ্র্যাঞ্চাইজ়ির একাদশের পাশাপাশি ডাগআউটেও একাধিক তারকাদের বসে থাকতে দেখা যায়। সেই ডাগআউটে এবার যেন কিংবদন্তিদের যোগ করার প্রতিযোগিতায় রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দিনকয়েকের ব্যবধানেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পর যুবরাজ সিংহকে

নয়াদিল্লি: আইপিএলের (IPL 2027) দশ ফ্র্যাঞ্চাইজ়ির একাদশের পাশাপাশি ডাগআউটেও একাধিক তারকাদের বসে থাকতে দেখা যায়। সেই ডাগআউটে এবার যেন কিংবদন্তিদের যোগ করার প্রতিযোগিতায় রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দিনকয়েকের ব্যবধানেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পর যুবরাজ সিংহকে দলের সহকারী কোচ নিযুক্ত করেছিল দিল্লি ক্যাপিটালস। এবার জল্পনাকে সত্যি করে আরেক কিংবদন্তি চামিন্ডা ভাস (Chaminda Vaas) দলের ফাস্ট বোলিং কোচ হিসাবে যোগ দিলেন। শনিবার দিল্লি ক্যাপিটালস লঙ্কান মহাতারকার কোচিং স্টাফে যোগ দেওয়ার কথা ঘোষণা করে। তিনি প্রথমবার আইপিএলে কোচিং করানোর সুযোগ পেয়েছেন। World Cup winner and Sri lanka's best ever 🔥 Welcome to Tiger Territory, coach 💙❤️ https://t.co/SuVQ9rGHuO — Delhi Capitals (@DelhiCapitals) October 17, 2026 এদিকে দিল্লি ক্যাপিটালসের কোচ হওয়া নিয়ে আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ উঠছে। অভিযোগ করলেন জনৈক সঞ্জীব গুপ্ত। সৌরভ ও সিএবি-র পাশাপাশি তিনি ই-মেল পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট, বিচারপতি লোঢা, ভারতীয় ক্রিকেট বোর্ড। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শাহকেও। আরও পড়ুন:- তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের সঞ্জীব গুপ্ত তাঁর চিঠিতে অভিযোগ করেছেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ড অনুমোদিত একটি রাজ্য সংস্থার প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি একটি আইপিএল দলের হেড কোচ হয়ে স্বার্থের সংঘাতে জড়িয়েছেন সৌরভ (যে চিঠির প্রতিলিপি রয়েছে এবিপি লাইভ বাংলার হাতে)। সুপ্রিম কোর্ট নির্ধারিত বিচারপতি লোঢা কমিটির সুপারিশ ও বোর্ডের গঠনতন্ত্র লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন সঞ্জীব। এ নিয়ে প্রতিক্রিয়ার জন্য এবিপি লাইভ বাংলা যোগাযোগ করেছিল সৌরভের সঙ্গে। কিন্তু তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ মেসেজেরও উত্তর দেননি। সঞ্জীব ই-মেলে লিখেছেন, সিএবি-র ওয়েবসাইটে সৌরভকে সংস্থার বর্তমান প্রেসিডেন্ট বলা হয়েছে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের ওয়েবসাইটে সৌরভকে কোচ হিসাবে বর্ণনা করা হয়েছে। সঞ্জীবের অভিযোগ, এতে স্বার্থের সংঘাতে জড়াচ্ছেন সৌরভ। সঞ্জীব ই-মেলে লিখেছেন, 'সুপ্রিম কোর্ট অনুমোদিত ভারতীয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ৩৮ (১) নিয়ম লঙ্ঘন করছেন সৌরভ।' সরাসরি সৌরভকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আপনি। সেই দিল্লি ক্যাপিটালস, বোর্ডের ১ (এ)(এন) আইন মেনে যাদের চুক্তি রয়েছে বোর্ডের সঙ্গে। তাই আপনি সরাসরি স্বার্থের সংঘাতে জড়াচ্ছেন। বোর্ডের নিয়মে বলা আছে, বোর্ড বা বোর্ডের অনুমোদিত কোনও ক্রিকেট সংস্থার প্রশাসক হলে তিনি বা তাঁর পরিবারের সদস্য, পার্টনার ও ঘনিষ্ঠ কেউ সরাসরি স্বার্থ, আর্থিক বা অন্য কোনও লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আইপিএল দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ বা টিম অফিশিয়াল ও ক্রিকেট প্রশাসনে পদাধিকারী একসঙ্গে থাকাটা স্বার্থের সংঘাত নিয়মের লঙ্ঘন করা।' [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]