Delhi CJP Protest : 'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
CJPs Dipke Booed in Plane : দেশে গণতন্ত্র নেই বলে যারা আন্দোলনের ডাক দিচ্ছেন, তাদের পাশেই দাঁড়াল না আম জনতা। দিল্লির বিমানে আটক হওয়ার আগে সহযাত্রীদের কটাক্ষের শিকার হয়েছিলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। কী বলা হয়েছে ককরোচদের ?শনিবার দিল্লিতে ক

CJPs Dipke Booed in Plane : দেশে গণতন্ত্র নেই বলে যারা আন্দোলনের ডাক দিচ্ছেন, তাদের পাশেই দাঁড়াল না আম জনতা। দিল্লির বিমানে আটক হওয়ার আগে সহযাত্রীদের কটাক্ষের শিকার হয়েছিলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। কী বলা হয়েছে ককরোচদের ?শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক করা হয় অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের। এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা পুলিশ কর্মীরা তাদের আটক করতে গেলে বিবাদ শুরু হয়। তখনই সহযাত্রীদের মুখে শোনা যায় কটাক্ষের সুর। বিমান থেকেই আওয়াজ ওঠে- 'স্বচ্ছ ভারত, কাচরা সাফ' (স্বচ্ছে ভারতে আবর্জনা পরিষ্কার) শব্দবন্ধ। এখানেই থেমে থাকেননি বিমানের যাত্রীরা। ককরোচদের ভাবনার সঙ্গে সহমত না হওয়ার পাশাপাশি ফ্লাইটে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিমানে কী হয় ?শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পরিকল্পিত বিক্ষোভের আগে দিল্লি আসছিলেন অভিজিৎ, সৌরভ ও আশুতোষ। বিমান ল্যান্ড করতেই প্লেনের মধ্যে ঢুকে পড়েন দিল্লি পুলিশের কর্মীরা। সেই সময় অভিজিৎ দীপকে বলেন "...আমি এখানে গ্রেফতার হতে এসেছি; আমাকে গ্রেফতার করুন"। দিল্লি পুলিশ কর্মীরা জানায়, "না, এটা গ্রেফতার নয়। অনুগ্রহ করে সহযোগিতা করুন"। আর এরপর ককরোচ জনতা পার্টির ৩ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। কী বলছেন যাত্রীরাএই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে সরব হয়েছেন ওই বিমানে থাকা যাত্রী শশাঙ্ক ত্যাগী। তিনি জানান, একটা সময় ককরোচ বাহিনীর পুলিশের সঙ্গে বিবাদে যাত্রায় দেরি হওয়ায় বিরক্ত বোধ করছিলেন যাত্রীরা। এই ঘটনায় ৯০ শতাংশেরও বেশি যাত্রী হতাশ হন। অনেকেই সিজেপি (CJP)-র মতাদর্শের সঙ্গে সহমত ছিলেন না। বেশিরভাগই যাত্রায় দেরি হওয়ার কারণে ক্ষুব্ধ ছিলেন। বিশেষ করে ওই ব্যক্তিরা কারা, তাঁদের আটকের প্রক্রিয়া সম্পর্কে শুরুতে কিছুই জানতেন না যাত্রীরা। যে কারণে ককরোচ বাহিনীর তরফে পুলিশের সঙ্গে পাল্টা কথা বাড়ানোর ঘটনায় বিরক্ত হন তারা। এরপরই ফ্লাইটের যাত্রীদের তরফে একের পর এক কটাক্ষ আসতে শুরু করে। ওই ফ্লাইটেই সৌরভ দাসকে 'শেম অন ইউ' বলতে শোনা যায়। আরও পড়ুন : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]