Delhi Lakshmi Yojana : মাসে ২৫০০ টাকা পাবেন মহিলারা, এই রাজ্য়ে বড় ঘোষণা, রাখির আগেই ঢুকবে টাকা
Women Empowerment : এবার মহিলারা পাবেন মাসে ২৫০০ টাকা। মঙ্গলবারই এই বিষয়ে অনুমতি দিয়েছে সরকার। সবকিছু ঠিক থাকলে রাখির আগেই অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। জেনে নিন, কারা এই টাকা পাওয়ার যোগ্য। কবে হবে পোর্টাল লঞ্চএদিন মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এই ঘোষণা করেছে দিল্লির সরকার। মঙ্গলবার মন্ত্রিসভায়

Women Empowerment : এবার মহিলারা পাবেন মাসে ২৫০০ টাকা। মঙ্গলবারই এই বিষয়ে অনুমতি দিয়েছে সরকার। সবকিছু ঠিক থাকলে রাখির আগেই অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। জেনে নিন, কারা এই টাকা পাওয়ার যোগ্য। কবে হবে পোর্টাল লঞ্চএদিন মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এই ঘোষণা করেছে দিল্লির সরকার। মঙ্গলবার মন্ত্রিসভায় এই বিষয়ে অনুমতি দিয়েছে দিল্লির রেখা গুপ্তার সরকার। দিল্লির মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, ১ অগাস্ট দিল্লির মহিলাদের জন্য দিল্লি লক্ষ্মী যোজনা চালু করা হবে। রাখির আগেই যাতে এই যোজনার প্রথম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায় ,সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। মহিলারা হাতে কত পাবেন ?তবে পুরো ২৫০০ টাকা হাতে পাবেন না মহিলারা। প্রতি মাসে তারা হাতে কেবল ১০০০ টাকা তুলতে পারবেন। বাকি টাকা রেকারিং ডিপোজিট হিসাবে অ্য়াকাউন্টে জমা থাকবে। অন্তত তেমনই জানিয়েছেন দিল্লি সরকারের এক আধিকারিক। এই বাকি টাকা মহিলারা তিন বছরের আগে তুলতে পারবেন না। কারণ এই ১৫০০ টাকার রেকারিং ডিপোজিটে তিন বছরের 'লক ইন পিরিয়ড' থাকবে।