Delhi Metro: যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
নয়াদিল্লি : NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলছে লাগাতার আন্দোলন। এদিকে নিরাপত্তার কারণে, গতকালের মতো আজও রাজধানীতে ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার ঘোষণা করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। আজ সকাল সাড়ে ৭টা থেকে, মান্ডি হাউসের মতো একাধিক গুর

নয়াদিল্লি : NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলছে লাগাতার আন্দোলন। এদিকে নিরাপত্তার কারণে, গতকালের মতো আজও রাজধানীতে ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার ঘোষণা করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। আজ সকাল সাড়ে ৭টা থেকে, মান্ডি হাউসের মতো একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করেছে DMRC. তবে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট-এর মতো স্টেশনে ইন্টারচেঞ্জ অর্থাৎ লাইন পরিবর্তনের পরিষেবা স্বাভাবিক রয়েছে। Service Update Below mentioned Metro stations will be closed from 07:30 AM tomorrow (25th July, 2026) till further instructions. However, Interchange facility shall remain available at Rajiv Chowk, Mandi House and Central Secretariat. 1. Lok Kalyan Marg2. Rajiv Chowk3.… — Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) July 24, 2026 প্রশ্নফাঁসকাণ্ডে উত্তাল দেশ। গতকাল দ্বিতীয় বৈঠকেও মেলেনি সমাধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে এখনও অনড় ককরোচ জনতা পার্টি। এই প্রেক্ষাপটে আজ দুপুরে ফের বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার ও CJP। এই বিষয়ে, সিদ্ধান্তের জন্য শনিবার পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। বৈঠকের পর দাবি করলেন ককরোচ জনতা পার্টি-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। গতকালের মতো আজও কথাবার্তা হবে বলে জানিয়েছেন জেপি নাড্ডা। মোদি সরকারের কাছে আন্দোলনকারীদের ৩টি দাবি। এক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দুই, NEET-এর প্রশ্নফাঁসের ফলে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য। তিন, আন্দোলনকারীদের উপর থেকে FIR তুলে নেওয়া। দ্বিতীয় ও তৃতীয় দাবির ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের দাবিতে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় সরকার। ফলে শুক্রবার নিষ্ফলা হয়েছে কেন্দ্রীয় সরকার ও আন্দোলনকারীদের বৈঠক। প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের আবহে পদক্ষেপ নিল NEET-এর নিয়ামক সংস্থা ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। বরখাস্ত করা হল ৪৭ জন আধিকারিককে। কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা হল NEET. আর সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার উঠছে প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক অভিযোগ, যার জেরে বাতিল হচ্ছে পরীক্ষা। জলে যাচ্ছে যোগ্য় ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রস্তুতি। ভবিষ্য়ৎ নিয়ে তৈরি হচ্ছে দুশ্চিন্তা, সংশয়। এই হতাশাই এবার দেশজুড়ে চূড়ান্ত ক্ষোভের চেহারা নিয়েছে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের। প্রশ্ন উঠছে, NEET-এর নিয়ামক সংস্থা NTA অর্থাৎ ন্য়াশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও। লাগাতার এই আন্দোলনের আবহে পদক্ষেপ নিল NTA. এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে উচ্চশিক্ষা মন্ত্রক থেকে পঞ্চায়েতিরাজ মন্ত্রকে পাঠানো হয়।