Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
কলকাতা: 'ককরোচ জনতা পার্টি'-র (Cockroach Janta Party) আন্দোলন শুধু দিল্লিতে নয়, ছড়িয়ে পড়েছে দিকে দিকে। শুধুমাত্র 'ককরোচ জনতা পার্টি'-র সমর্থকরাই নয়, বহু সাধারণ মানুষ শনিবার গোটা দেশের দিকে দিকে আন্দোলনে সামিল হয়েছিলেন। আর সেই আন্দোলনে সাধারণ মানুষের মতোই সামিল হয়েছিলেন বলিউড তারকা আমির খানের (Aami

কলকাতা: 'ককরোচ জনতা পার্টি'-র (Cockroach Janta Party) আন্দোলন শুধু দিল্লিতে নয়, ছড়িয়ে পড়েছে দিকে দিকে। শুধুমাত্র 'ককরোচ জনতা পার্টি'-র সমর্থকরাই নয়, বহু সাধারণ মানুষ শনিবার গোটা দেশের দিকে দিকে আন্দোলনে সামিল হয়েছিলেন। আর সেই আন্দোলনে সাধারণ মানুষের মতোই সামিল হয়েছিলেন বলিউড তারকা আমির খানের (Aamir Khan) ভাগ্নী, জৈন মেরি (Zayn Marie)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, তাঁর গোটা শরীরে আঘাতের চিহ্ন। সাধারণ মানুষের ওপর পুলিশের আঘাতের এই ছবি দেখে, শিউরে উঠছে নেটদুনিয়া। পুলিশের হাতে আটক, সোশ্যাল মিডিয়ায় শরীরের ক্ষতচিহ্নের শিউরে ওঠার মতো ভিডিও পোস্ট করলেন আমির খানের ভাগ্নী সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন, জৈন মেরি। প্রথমে তিনি কোনও কথা বলছেন না। কেবল দেখাচ্ছেন, তাঁর হাতে, পায়ে বিভিন্ন জায়গায় বড় বড় কালশিটের দাগ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে শেষে তিনি বলেন, 'আর কত ভয় পাওয়াবেন? একটা সময় তো ভয়টাই শেষ হয়ে যাবে!' সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে, জৈন মেরি লিখেছেন, 'ইন্টারনেটে সে সবটা দেখায়..'। জৈন মেরির এই ভিডিও শেয়ার করতেই, শিউরে উঠেছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষের ওপর এই পুলিশি মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই চূড়ান্ত নিন্দা করেছেন সাধারণ মানুষ। প্রসঙ্গত, অভিনেতা ইমরান খান (Imran Khan) এবং লেখা ওয়াশিংটনের সঙ্গে এদিন জৈন মেরিকেরও আটক করা হয়েছিল আন্দোলনস্থল থেকে। ইমরান এবং লেখার সঙ্গে, ওই পুলিশ ভ্যানেই তোলা হয়েছিল জৈন মেরিকেও। তবে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিয়েছেন, জৈন মেরি। অন্যদিকে ভিডিও পোস্ট করে লেখা ইতিমধ্যেই জানিয়েছেন, প্রতিবাদ করার শুরুতেই তাঁদের আটক করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টা পরে ছেড়ে দেওয়া হলেও, যথেষ্ট হেনস্থার শিকার হয়েছেন তাঁরা। View this post on Instagram A post shared by Zayn Khan (@zaynmarie) আরও পড়ুন: Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'