Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
কলকাতা: সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) দীর্ঘ অনশন, অনশন ভঙ্গ থেকে শুরু করে দিল্লির ছাত্র আন্দোলন.. নিট প্রশ্নফাঁসের আঁচ এসে লেগেছে কলকাতাতেও। আজ NEET-কাণ্ডের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল ঘিরে উত্তাল হল ধর্মতলা! পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল জুতো, ইট থেকে জলের বোতল। পাল্টা লাঠি চলল, ছোড়া হল

কলকাতা: সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) দীর্ঘ অনশন, অনশন ভঙ্গ থেকে শুরু করে দিল্লির ছাত্র আন্দোলন.. নিট প্রশ্নফাঁসের আঁচ এসে লেগেছে কলকাতাতেও। আজ NEET-কাণ্ডের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল ঘিরে উত্তাল হল ধর্মতলা! পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল জুতো, ইট থেকে জলের বোতল। পাল্টা লাঠি চলল, ছোড়া হল কাঁদানে গ্যাসও। আর এই পরিস্থিতিতে, মুখ খুললেন অভিনেতা-প্রযোজক দেব (Dev)। বর্তমানে তিনি 'দাদাগিরি' থেকে শুরু করে, নিজের প্রথম পরিচালনার কাজ.. সমস্ত কিছু নিয়েই যথেষ্ট ব্যস্ত তিনি, দেব (Dev)। তবে আজ, NEET প্রশ্নফাঁস নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট করলেন তিনি। কী লিখলেন সেখানে? সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন দেব? দেব লিখছেন, 'গত কয়েকদিন ধরে, আমি খুব কাজ থেকে ছাত্রছাত্রীদের প্রতিবাদকে দেখেছি, তাঁরা নিজেদের দাবি পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন। ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ। আর যখন দেশের যুবসমাজ নিজেদের উদ্বেগ আর দাবি একসঙ্গে তুলে ধরতে বাধ্য হয়, তখন তাঁদের কণ্ঠস্বর আন্তরিকতা, সহমর্মিতা এবং মর্যাদা দিয়ে শোনা উচিত। আমি মাননীয় সরকার এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাচ্ছি, ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসুন। ওঁদের উদ্বেগ, অভিযোগের কথা মন দিয়ে শুনুন। আর খুব দ্রুত এই পরিস্থিতির শেষ করুন, সময়োপযোগী সমাধানের পথে হাঁটুন। পাশপাশি আমি আবেদন জানাব, প্রত্যেকে যেন শান্তি, সংযম এবং পারস্পারিক শ্রদ্ধাবোধ বজায় রেখে চলেন। ভারতের সবচেয়ে বড় শক্তি সবসময়ই আমাদের তরুণ প্রজন্ম। তাই বিভাজন নয়, অর্থবহ আলোচনা এবং ইতিবাচক পরিবর্তনের পথই আমাদের সবাইকে নিতে হবে। আসুন, আমরা সবাই যুবসমাজের পাশে দাঁড়াই।' পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অরিজিৎ সিংহ সদ্যই সোশ্যাল মিডিয়ায় দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জকে কড়া ভাষায় নিন্দা করেছিলেন অরিজিৎ। তাঁর সেই নিন্দা নিয়ে এক অনুরাগী কটাক্ষ করলে, অরিজিৎ তার উত্তরে সাফ লেখেন যে, তিনি চাইলে অরিজিতের গান শোনা বন্ধ করে দিতে পারেন। যাবতীয় প্লেলিস্ট মুছে ফেলতে পারেন। তবে এতে অরিজিতের মত বদলাবে না। এর আগে, ধারাবাহিক পোস্টে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ লিখেছিলেন, 'এবার আপনারা ছাত্রছাত্রীদের মারধর করছেন! লজ্জা করে না আপনাদের!' অরিজিৎ আরও একটি পোস্টে লেখেন, 'হ্যালো নেতা, মন্ত্রী... কী হচ্ছে এসব? নিজেদের ঈশ্বর বলে মনে করছেন আপনারা? মনে রাখবেন.. সব কিছু কিন্তু মনে রাখা হবে। সব কিছু... আর মনে রাখবেন, বদল হল একমাত্র অনিত্য সত্য।' আরও পড়ুন: Sonam Wangchuk: '...তাই আরও ২দিন বেশি সময় লাগল', অনশনভঙ্গের পরে সোনম ওয়াংচুকের প্রথম ভিডিও বার্তা, কী জানালেন?