Dhanteras 2026 : আজ ধনতেরাসে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে তো ? SBI,HDFC খোলা থাকবে ? জানুন নভেম্বরের ব্যাঙ্ক হলিডে লিস্ট
Bank Holiday In Dhanteras : নভেম্বরে উৎসবের মেজাজ শুরু হয়ে গেছে। ধনতেরাস (Dhanteras 2026) , দীপাবলির (Diwali 2026) আবহে চলছে সোনা, রুপো কেনার ধুম। ৬ নভেম্বের আজ শুক্রবারে ধনতেরাসে কেনাকাটার মেজাজে থাকবে দেশ। সেই ক্ষেত্রে আপনি ব্যাঙ্কে গেলে কাজ হবে কি ? ধনতেরাস উপলক্ষ্যে আজ কি বন্ধ থাকবে ব্য

Bank Holiday In Dhanteras : নভেম্বরে উৎসবের মেজাজ শুরু হয়ে গেছে। ধনতেরাস (Dhanteras 2026) , দীপাবলির (Diwali 2026) আবহে চলছে সোনা, রুপো কেনার ধুম। ৬ নভেম্বের আজ শুক্রবারে ধনতেরাসে কেনাকাটার মেজাজে থাকবে দেশ। সেই ক্ষেত্রে আপনি ব্যাঙ্কে গেলে কাজ হবে কি ? ধনতেরাস উপলক্ষ্যে আজ কি বন্ধ থাকবে ব্যাঙ্ক ? কী বলছে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির ক্যালেন্ডার ?ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, সারা ভারতে ধনতেরাসে ব্যাঙ্কের সব কাজ হবে। আজা ধনতেরাসে ব্যাঙ্কে কোনও ছুটি নেই। সেই ক্ষেত্রে সহজেই টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স থেকে শুরু করে যাবতীয় কাজ করতে পারবেন আপনি। ব্যাঙ্কের কোনও শাখায় ধনতেরাস উপলক্ষ্যে কোনও ছুটি থাকে না। ধনতেরাস আসলে কী ?ভারতে ধনতেরাসের আলাদা গুরুত্ব রয়েছে। ধনতেরাস বা ধনত্রয়োদশী আসলে পাঁচ দিনব্যাপী দীপাবলি উৎসবের সূচনা। এই সময় সোনা, রুপো, গয়না, বাসনপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী কেনার ধুম পড়ে যায় দেশে। আমাদের দেশে এই উৎসবকে শুভ সময় বলে মনে করা হয়। এই সময় উৎসবের কেনাকাটার পাশাপাশি, নগদ টাকা তোলা, জমা দেওয়া, চেক সংক্রান্ত পরিষেবার জন্য গ্রাহকদের ব্যাঙ্কে যেতে হয়। সেই কারণে ব্যাঙ্কের ছুটির বিষয়ে গ্রাহকদের মনে বিভ্রান্তি থাকতে পারে। নভেম্বরে কোন কোন দিন ছুটি থাকবে ব্যাঙ্ক৮ নভেম্বর রবিবার : দীপাবলি, লক্ষ্মীপূজা, কালী পূজা (রবিবার হওয়ায় এমনিতেই ছুটি)৯ নভেম্বর, সোমবার : গোবর্ধন পুজো, বিশ্বকর্মা দিবস (চণ্ডীগড়, মধ্যপ্রদেশে সহ কিছু রাজ্যে) ১০ নভেম্বর, মঙ্গলবার : বলি প্রতিপদ, বিক্রম সম্বত নববর্ষ, গুজরাতি নববর্ষ (মহারাষ্ট্র, গুজরাতসহ সংশ্লিষ্ট রাজ্যগুলোতে)। ১১ নভেম্বর, বুধবার : ভাইফোঁটো (ভাই দুজ), ভাতৃদ্বিতীয়া ও চিত্রগুপ্ত জয়ন্তী ( নির্দিষ্ট কিছু রাজ্যে)১৪ নভেম্বর, শনিবার : সারা ভারতে দ্বিতীয় শনিবারের ব্যাঙ্ক ছুটি; মেঘালয়ে ওয়াঙ্গালা উৎসব রয়েছে। ১৫ নভেম্বর, রবিবার : ছট পূজা, বিরসা মুণ্ডা জয়ন্তী (সংশ্লিষ্ট রাজ্যগুলোতে প্রযোজ্য; রবিবার হওয়ায় এমনিতেই ব্যাঙ্কের ছুটি)। ১৬ নভেম্বর, সোমবার: ছট পূজা উপলক্ষে নির্দিষ্ট কিছু রাজ্যে ছুটি (ব্যাঙ্কের ছুটির সরকারি বিজ্ঞপ্তির সাপেক্ষে)। ২২ নভেম্বর, রবিবার : সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন। ২৩ নভেম্বর, সোমবার: মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি। ২৪ নভেম্বর, মঙ্গলবার : গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস। ২৮ নভেম্বর, শনিবার : সারা ভারতে চতুর্থ শনিবারের ব্যাঙ্ক ছুটি। ২৯ নভেম্বর, রবিবার: সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন। শনি, রবিবার মিলিয়ে নভেম্বরে ব্যাঙ্ক সাত দিন বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক তালিকা রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর আলাদা করে সারা বছরের ছুটির তালিকা ঘোষণা করে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজ গুছিয়ে রাখতে পারবেন। তবে ব্যাঙ্ক ছুটি থাকলেও গ্রাহকদের সুবিধার্থে ATM ছাড়াও UPI অ্যাপ, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে ব্যাঙ্কে নগদ ডিপোজিট, চেক ক্লিয়ারেন্স ছাড়াও যারা পাসবুক আপডেট করতে চান, তারা এই নির্দিষ্ট দিনগুলিতে সুবিধা পাবেন না। তবে ব্যাঙ্কের শাখা খোলা না থাকলেও ডিজিটাল পরিষেবা পাবেন আপনি। আরও পড়ুন : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]