Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার মোট ১৪ জন। এর আগে ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর ফের শুরু হয় তল্লাশি অভিযান। আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল অর্থাৎ শনিবার রাত পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছিল লালবাজারের গুন্ডা দমন শাখা। এদের মধ্যে ২ জন কলক

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার মোট ১৪ জন। এর আগে ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর ফের শুরু হয় তল্লাশি অভিযান। আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল অর্থাৎ শনিবার রাত পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছিল লালবাজারের গুন্ডা দমন শাখা। এদের মধ্যে ২ জন কলকাতা থেকে অন্য রাজ্যে পালানোর পরিকল্পনা করেছিল। তাদের ২ জনকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে অন্ডাল থেকে গ্রেফতার করা হয়। এরপর কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন আবার তল্লাশি অভিযান শুরু করে। সেই অভিযানেই আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ধ্বংস, ভাঙচুর, সাংবাদিকদের নৃশংসভাবে মারধরের ঘটনায় সরাসরিভাবে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।
Read the complete story at ABP Ananda