Diljit Dosanjh Satluj: মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন
কলকাতা: অনেক কাঠখড় পুড়িয়ে, সিনেমার নাম বদলে অবশেষে জি ফাইভ (Zee 5) ওয়েব প্লাটফর্মে মুক্তি পেয়েছিল, দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) অভিনীতি সিনেমা, 'সতলুজ' (Satluj)। প্রথম অবশ্য এই সিনেমার নাম হওয়ার কথা ছিল 'পঞ্জাব ৯৫'। সেন্সর বোর্ডের আপত্তিতে, বদলে ফেলা হয় এই সিনেমার নাম। 'পঞ্জাব ৯৫' বদলে সিনেমার

কলকাতা: অনেক কাঠখড় পুড়িয়ে, সিনেমার নাম বদলে অবশেষে জি ফাইভ (Zee 5) ওয়েব প্লাটফর্মে মুক্তি পেয়েছিল, দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) অভিনীতি সিনেমা, 'সতলুজ' (Satluj)। প্রথম অবশ্য এই সিনেমার নাম হওয়ার কথা ছিল 'পঞ্জাব ৯৫'। সেন্সর বোর্ডের আপত্তিতে, বদলে ফেলা হয় এই সিনেমার নাম। 'পঞ্জাব ৯৫' বদলে সিনেমার নাম রাখা হয়, 'সতলুজ'। সেন্সর বোর্ডের কথামতো যাবতীয় পরিবর্তন করার পরে, সার্টিফিকেট পেয়ে তবেই জি ফাইভে মুক্তি পেয়েছিল এই সিনেমা। তবে মুক্তির মাত্র ২ দিনের মাথাতেই, ওয়েব প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেওয়া হল দিলজিতের এই সিনেমা। আর এর ফলে, গোটা ভারতের কোথাওই আর দেখা যাবে না সিনেমাটি। মুক্তির পরেও সরিয়ে নেওয়া হল, 'সতলুজ' জুলাই মাসের ৩ তারিখ ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর তারপরে, ৫ জুলাই, রবিবার ওটিটি ফ্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় দিলজিৎ অভিনীত সিনেমাটি। এটি সরিয়ে নেওয়ার পরে, জি ফাইভের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, আপাতত জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে দেখানো সম্ভব হচ্ছে না, 'সতলুজ'। তবে বিকল্প পথ কী কী বের করা যায়, তার চেষ্টা থাকবে ওয়েব প্ল্যাটফর্মের তরফ থেকে। ছবিটি প্রদর্শনীর চেষ্টাও জারি থাকবে, এমনটাই জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে 'সতলুজ' মুক্তির পরেও প্রদর্শন বন্ধ করে দেওয়া হল, সে নিয়ে কিছু জানানো হয়নি। এমন কী রয়েছে বিতর্কিত 'সতলুজ'-এ? পঞ্জাবের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে, যশবন্ত সিংহ নামে এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার এবং এক মানবাধিকার কর্মীর জীবনকে কেন্দ্র করে। ১৯৯০ সালে ২৫ হাজারেরও বেশি, শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা সামনে এনেছিলেন এই যশবন্ত সিংহ। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন। কিন্তু এই সিনেমা তৈরির একেবারে শুরু থেকেই বিভিন্ন বিতর্ক তৈরি হয়। সিনেমাটির বিষয়বস্তু থেকে শুরু করে, একাধিক দৃশ্য নিয়ে আপত্তি জানায় সেন্সর বোর্ড। তবে সিনেমাটি এখন নয়, তৈরি বয়েছিল ২০২২ সালে। এই সিনেমার পরিচালক হানি ত্রেহানের অভিযোগ ছিল, সেন্সর বোর্ড এই সিনেমাটি দেখার পরে, একটি ২টি নয়, মোট ১২৭ টি দৃশ্য ছেঁটে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ২০২৩ সালে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু শোনা গিয়েছিল সরকারি আপত্তিতে ছবিটির প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছিল। আরও পড়ুন: Aamir-Gauri Marriage: বন্ধুত্বের পরে দীর্ঘ বিচ্ছেদ, মধুরেণ সমাপয়েৎ বিবাহে, আমির-গৌরীর বয়সের পার্থক্য কত?