Diwali Bonus Scam : প্রধানমন্ত্রী দিচ্ছেন দীপাবলির বোনাস ? ৮০০০ টাকা পাবেন আপনি ? ভাইরাল মেসেজ নিয়ে কী বলল সরকার ?
Fact Check Diwali Bonus Scam : আপনার কাছেও এসেছে এই বার্তা। হোয়াটসঅ্যাপে দীপাবলি বোনাস (Diwali Bonus Scam) হিসেবে ৮০০০ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। সম্প্রতি এই মেসেজের বিষয়ে মুখ খুলেছে মোদি সরকার। সত্যিই এরকম কোনও টাকা দিচ্ছে সরকার ? কী বলা হচ্ছে এই মেসেজে ?এই হোয়াটসঅ্যাপ মেসেজে বলা হচ্ছে,

Fact Check Diwali Bonus Scam : আপনার কাছেও এসেছে এই বার্তা। হোয়াটসঅ্যাপে দীপাবলি বোনাস (Diwali Bonus Scam) হিসেবে ৮০০০ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। সম্প্রতি এই মেসেজের বিষয়ে মুখ খুলেছে মোদি সরকার। সত্যিই এরকম কোনও টাকা দিচ্ছে সরকার ? কী বলা হচ্ছে এই মেসেজে ?এই হোয়াটসঅ্যাপ মেসেজে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী এবার দীপাবলিতে বোনাস বাবদ ৮০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আপনিও যদি এই টাকা পেতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে পাঠানো লিঙ্কে ক্লিক করে নগদ নিয়ে নিন। আদৌ এই মেসেজের কোনও সত্যতা আছে ?ইতিমধ্যেই এই মেসেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছ মোদি সরকার। কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক টিমের তরফে বলা হয়েছে, এই মেসেজের কোনও ভিত্তি নেই। এটা পুরোপুরি ভুয়ো একটি বার্তা। প্রধানমন্ত্রী ছাড়াও সরকার এই ধরনের কোনও সুবিধার বিষয়ে ঘোষণা করেনি। এটা পুরোপুরি একটি জালিয়াতির ফাঁদ। একবার এই লিঙ্কে ক্লিক করে কেউ সাইটে নিজের তথ্য় দিলে, বড় আর্থিক ক্ষতি হতে পারে তার। এই ধরনের ওয়েবসাইটগুলি সাধারণ জনগণের আর্থিক ও সাধারণ ডেটা চুরি করার জন্যই বানানো হয়েছে। আরও পড়ুন : দীপাবলিতে পাওয়া যাবে না ১০,২০, ৫০ টাকার নতুন নোট ? আদৌ কি সত্যি ? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]