Diwali Muhurat Trading 2026: আজও খোলা থাকবে শেয়ার বাজার, হবে মুহুরত ট্রেডিং, জানেন এর নিয়মকানুন?
মুম্বই: দীপাবলি উপলক্ষে রবিবার, ৮ নভেম্বর বিশেষ মুহুরত ট্রেডিংয়ের আয়োজন করা হয়েছে। সাধারণত রবিবার শেয়ার বাজার বন্ধ থাকলেও এই বিশেষ দিনে নির্দিষ্ট সময়ের জন্য লেনদেনের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। মুহুরত ট্রেডিংয়ের মাধ্যমে শুরু হবে নতুন হিন্দু অর্থবর্ষ সম্বৎ ২০৮৩। এই দিনে শেয়ার কেনাকে শুভ বলে মনে করেন ব

মুম্বই: দীপাবলি উপলক্ষে রবিবার, ৮ নভেম্বর বিশেষ মুহুরত ট্রেডিংয়ের আয়োজন করা হয়েছে। সাধারণত রবিবার শেয়ার বাজার বন্ধ থাকলেও এই বিশেষ দিনে নির্দিষ্ট সময়ের জন্য লেনদেনের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। মুহুরত ট্রেডিংয়ের মাধ্যমে শুরু হবে নতুন হিন্দু অর্থবর্ষ সম্বৎ ২০৮৩। এই দিনে শেয়ার কেনাকে শুভ বলে মনে করেন বহু বিনিয়োগকারী। আরও পড়ুন: Buy Now, Pay Later-এ কেনাকাটা করছেন? আপনার অজান্তেই কমছে Credit Score, হতে পারে সর্বনাশ প্রদত্ত সময়সূচি অনুযায়ী, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) দুপুর ২টো ২০ মিনিট থেকে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত ইক্যুইটি বিভাগে লেনদেন চলবে। একই সময়ে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের কমোডিটি ডেরিভেটিভস বিভাগেও ট্রেডিং চলবে বলে জানানো হয়েছে। ইক্যুইটি বাজারে প্রি-ওপেন সেশন চলবে দুপুর ২টো বেজে ৫ মিনিট থেকে ২টো বেজে ২০ মিনিট পর্যন্ত। ব্লক ডিল উইন্ডো খোলা থাকবে দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টো ৫ মিনিট পর্যন্ত। অন্যদিকে, ফিউচারস অ্যান্ড অপশনস বিভাগে লেনদেন চলবে দুপুর ২টো ২০ মিনিট থেকে বিকেল ৩টে ৪০ মিনিট পর্যন্ত। মুহুরত ট্রেডিংয়েও সাধারণ বাজারের মতোই সেটলমেন্ট এবং মার্জিন সংক্রান্ত নিয়ম কার্যকর থাকবে। T+1 নিয়ম অনুযায়ী, রবিবার কেনা শেয়ার সোমবার, ৯ নভেম্বর ডিম্যাট অ্যাকাউন্টে জমা পড়ার কথা। আরও পড়ুন: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই ইন্ট্রাডে ট্রেডারদের জন্য অটোমেটিক স্কোয়্যার-অফের সময় বিকেল ৩টে ১৫ মিনিট বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, শুক্রবার কেনা শেয়ার মুহুরত ট্রেডিংয়ে বিক্রি করা যাবে না বলেও জানানো হয়েছে। মুহুরত ট্রেডিংয়ে অনেকেই দীর্ঘমেয়াদি বিনিয়োগের উদ্দেশ্যে অল্প পরিমাণ শেয়ার কেনেন। তবে উৎসবের আবহ থাকলেও বাজারে ঝুঁকি থেকেই যায়। তাই বিনিয়োগের আগে সতর্ক থাকা জরুরি। (মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)