E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
নয়াদিল্লি : এবার E20 পেট্রোলের জোরদার বিরোধিতা। এনিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু হতে চলেছে শনিবার। জাতীয় স্তরে প্রচার শুরু করতে চলেছেন AAP আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। অন্যদিকে, সমাজকর্মী তহসিন পুণাওয়ালা মৌন মিছিল ও অনশন কর্মসূচির মাধ্যমে তাঁর আন্দোলন জোরদার করছেন। কেন্দ্রের E20 (২০

নয়াদিল্লি : এবার E20 পেট্রোলের জোরদার বিরোধিতা। এনিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু হতে চলেছে শনিবার। জাতীয় স্তরে প্রচার শুরু করতে চলেছেন AAP আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। অন্যদিকে, সমাজকর্মী তহসিন পুণাওয়ালা মৌন মিছিল ও অনশন কর্মসূচির মাধ্যমে তাঁর আন্দোলন জোরদার করছেন। কেন্দ্রের E20 (২০ শতাংশ ইথানল-মিশ্রিত পেট্রোল) প্রোগ্রামের বিরোধিতায় জাতীয় স্তরে প্রচার শুরু করার আগে শুক্রবার কেজরিওয়াল জানিয়েছেন, একজন প্রখ্যাত মানুষ এই বিক্ষোভে শামিল হতে চলেছেন। এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, "আগামীকাল (১ অগাস্ট) 'E20-র বিরুদ্ধে আয়োজিত 'National Town Hall Against E20' অনুষ্ঠানে দেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমার সঙ্গে উপস্থিত থাকবেন, আমরা সেখানে মানুষের সমস্যা শুনব এবং E20-এর বিষয়ে একটি 'সিদ্ধান্ত' নেব। আপনার মতামত জানাতে অবশ্যই আসবেন।" যারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিতে চান তাঁদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করেছেন তিনি। कल “National Townhall against E20” में लोगों की समस्याएं सुनने के लिए और E20 पर “निर्णय” लेने के लिए मेरे साथ देश की एक जानी मानी शख्सियत मौजूद होगी। अपनी बात रखने के लिए आप भी ज़रूर आयें। — Arvind Kejriwal (@ArvindKejriwal) July 31, 2026 ২৭ জুলাই AAP-এর সদর দফতরে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই অভিযানের ঘোষণা করার সময় কেজরিওয়াল E20 নীতির বিরুদ্ধে তাঁর এই প্রচারকে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন—যে আন্দোলনের জেরে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল। কেজরিওয়াল বলেছিলেন, "দেশের যুবসমাজ এক উদ্ধত সরকারকে মাথা নত করতে বাধ্য করেছে এবং ধর্মেন্দ্র প্রধানকে জনগণের সামনে পদত্যাগ করতে হয়েছে। আমি এখন প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি যেন তিনি ই-২০ (E20) মিশ্রিত পেট্রোল সংক্রান্ত সমস্যাটিরও সমাধান করেন। মানুষ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁদের যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জ্বালানি সাশ্রয়ের হার (মাইলেজ) কমে যাচ্ছে। এই সমস্যাটি আরও বড় আকার ধারণ করার আগেই, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি তিনি যেন উদ্যোগ নিয়ে এর সমাধান করেন।" কেজরিওয়াল জানিয়েছেন যে, শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটি দুপুর ১২টায় শুরু হবে এবং অংশগ্রহণকারীদের সকাল সাড়ে ১১টার মধ্যে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। Protest Against E20 Petrol