Edible Oil Adulteration: ভোজ্য তেলেও ভেজাল, সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
গৌতম মণ্ডল, কলকাতা: সরষের তেলেও ভেজাল! ভোজ্য তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে তৈরি হচ্ছিল পাউচের পর পাউচের তেল। কারখানায় হানা দিল পুলিশ। ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও বিষ্ণুপুর থানার পুলিশের যৌথ অভিযানে ভোজ্য তেলে ভেজালের (Edible Oil Adulteration) অভিযোগে বাখরাহাটের কাঁচবাগান

গৌতম মণ্ডল, কলকাতা: সরষের তেলেও ভেজাল! ভোজ্য তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে তৈরি হচ্ছিল পাউচের পর পাউচের তেল। কারখানায় হানা দিল পুলিশ। ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও বিষ্ণুপুর থানার পুলিশের যৌথ অভিযানে ভোজ্য তেলে ভেজালের (Edible Oil Adulteration) অভিযোগে বাখরাহাটের কাঁচবাগান এলাকার একটি তেল কারখানায় হানা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানায় সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে ভেজাল তেল বাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযানের সময় কারখানা থেকে পাউচে ভরা বিপুল পরিমাণ তেল, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। কারখানার মালিক সুধাংশু বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ভেজাল তেল চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কতদিন ধরে এই কারবার চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read the complete story at ABP Ananda