Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
কলকাতা: এতদিন নিয়ম ছিল যাঁদের মাসিক বেতন ৩০ হাজার টাকা, অর্থাৎ বেসিক স্যালারি ১৫ হাজার টাকা, বাধ্যতামূলক ভাবে তাঁরা এমপ্লয়ইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees' Provident Fund Organisation) পেনশনের আওতাধীন ছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সেই বেসিক স্যালারির পরিমাণ কেন্দ্রীয় অর্

কলকাতা: এতদিন নিয়ম ছিল যাঁদের মাসিক বেতন ৩০ হাজার টাকা, অর্থাৎ বেসিক স্যালারি ১৫ হাজার টাকা, বাধ্যতামূলক ভাবে তাঁরা এমপ্লয়ইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees' Provident Fund Organisation) পেনশনের আওতাধীন ছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সেই বেসিক স্যালারির পরিমাণ কেন্দ্রীয় অর্থমন্ত্রক বাড়িয়ে করতে চলেছে ২৫ হাজার টাকা। আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? অর্থমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, প্রায় ১২ বছর আগে শেষবারের জন্য এই সংশোধন করা হয়। সেই সময় বেসিক স্যালারির লিমিট ঠিক করা হয় ১৫ হাজার টাকা। আর ভারতের নতুন লেবার কোড অনুযায়ী মাসিক সিটিসির অন্তত ৫০ শতাংশ হয় বেসিক স্যালারি। অর্থাৎ, যাঁর বেসিক স্যালারি ১৫ হাজার তার মাসিক সিটিসি ৩০ হাজার টাকা। বর্তমানে যে সব কর্মচারীর মাসিক বেসিক স্যালারি ১৫ হাজার পর্যন্ত, তাঁরাই বাধ্যতামূলক ভাবে ইপিএফ (Employees' Provident Fund Organisation) অর্থাৎ, প্রভিডেন্ট ফান্ড ও ইপিএস অর্থাৎ, পেনশন স্কিমের আওতায় থাকেন। আর নতুন এই বদল বাস্তবায়িত হলে বেসিক স্যালারির সীমা বেড়ে হবে ২৫ হাজার টাকা। অর্থাৎ, মাসিক সিটিসি গিয়ে ঠেকবে ৫০ হাজার টাকায়। আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন সরকারি সূত্র বলছে, প্রাথমিক ভাবে ৩০ হাজার টাকা বেসিক স্যালারির প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে যা বদল করে ২৫ হাজার টাকা চূড়ান্ত করা হয়। এ ছাড়াও ওই প্রতিবেদনে বলা হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য এটা মন্ত্রিসভায় পেশ করা হবে। যে সব প্রতিষ্ঠানে কম করে ২০ জন বা তার থেকে বেশি কর্মী রয়েছে, সেখানে ১৫ হাজার টাকা পর্যন্ত বেসিক স্যালারি পাওয়া কর্মচারীদের জন্য ইপিএফ (Employees' Provident Fund Organisation) অর্থাৎ, প্রভিডেন্ট ফান্ড ও ইপিএস অর্থাৎ, পেনশন স্কিমে নথিভুক্তি হওয়া বাধ্যতামূলক। অবশ্য যাঁদের উপার্জন এর থেকে বেশি, তাঁরা নিজেদের এর থেকে বাদ রাখতে পারেন।