ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ব্রিস্টল: বিলেতের মাটিতে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। ফের একবার শর্ট পিচ বোলিংই সূর্বংশীর 'ক্রিপ্টোনাইট' হয়ে দাঁড়াল। রান পেলেন না কেউই। ব্রিস্টেলে চতুর্থ ট-২০ ম্যাচে (ENG vs IND) দলের ব্যাটিং ব্যর্থতার দিনে কুম্ভ হয়ে একাই লড়লেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনিই দলের হয়ে সর্ব

ব্রিস্টল: বিলেতের মাটিতে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। ফের একবার শর্ট পিচ বোলিংই সূর্বংশীর 'ক্রিপ্টোনাইট' হয়ে দাঁড়াল। রান পেলেন না কেউই। ব্রিস্টেলে চতুর্থ ট-২০ ম্যাচে (ENG vs IND) দলের ব্যাটিং ব্যর্থতার দিনে কুম্ভ হয়ে একাই লড়লেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনিই দলের হয়ে সর্বাধিক, অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন। তাছাড়া কেউই বলার মতো রান পাননি। শ্রেয়সের অর্ধশতরানের ইনিংসেই নির্ধারিত ২০ ওভারে ভারত সাত উইকেটে ১৫৮ রান তুলল। গত ম্যাচের মতোই এই ম্যাচেও ইংল্যান্ডের দুই ওপেনিং ফাস্ট বোলার জশ টাঙ এবং জোফ্রা আর্চার দুরন্ত বোলিংয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন এবং সেই চাপেই বড় রানের দিকে এগোতেই পারেনি টিম ইন্ডিয়া। শেষমেশ অল্প রানেই থামল ভারতের ইনিংস। আরও পড়ুন:- সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারতীয় দল। দলে দুই বদল ঘটায় ভারত। পেশির চোটে বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা, দুই তারকা বোলারই এই ম্যাচে মাঠে নামতে পারেননি। তাঁদের পরিবর্তে ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণ সুযোগ পান। এদিন প্রথমে ব্যাটে নেমে গত ম্যাচের মতোই বেশ আগ্রাসী মেজাজে শুরু করে বৈভব। তবে সেই আবার আইপিএল সতীর্থ জোফ্রা আর্চারের শর্ট লেংথের বলে সে ১৫ রানে সাজঘরে ফেরে। বৈভবের ওপেনিং পার্টনার অভিষেক শর্মাও ১৬ রানের বেশি করতে পারেননি। জশ টাঙ চার রানে ঈশান কিষাণকে ফেরান। ৫০ রানের গণ্ডি পার করার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারত। এমন পরিস্থিতিতে ভারতের হয়ে লড়াই শুরু করেন শ্রেয়স আইয়ার এবং তাঁকে সঙ্গ দেন শিবম দুবে। দুইজনে মিলে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন। তবে শিবম দুবেকে কখনই স্বভাবচিত ছন্দে দেখায়নি। ১০০-রও কম স্ট্রাইক রেটে নিজের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। অপরপ্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকলেও শ্রেয়স লড়াই চালিয়ে যান। আদিল রশিদের বিরুদ্ধে তিনি একাধিক বড় শট মারেন। ৩৩ বলে অর্ধশতরান পূরণ করেন। তবে অপরপ্রান্ত থেকে সাহায্য না পাওয়ায় ভারতকে বড় রানের দিকে নিয়ে যেতে পারেননি শ্রেয়স। এবার দেখার এই রান ডিফেন্ড করতে ভারতীয় বোলাররা সক্ষম হয় কি না।