Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
জিন্দ, হরিয়ানা: সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে একটি ভিডিও। সদ্য চালু হওয়া দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটিকে একটি ডিজেল ইঞ্জিন টেনে নিয়ে যাছে। এবং সেই ভিডিওতে বলা হয়, হাইড্রোজেন ট্রেনের লোকোমোটিভে কিছু গোলমাল হওয়ায় ট্রেনটিকে ডিজেল ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই পোস্ট কি আদপেই সঠিক? এ

জিন্দ, হরিয়ানা: সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে একটি ভিডিও। সদ্য চালু হওয়া দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটিকে একটি ডিজেল ইঞ্জিন টেনে নিয়ে যাছে। এবং সেই ভিডিওতে বলা হয়, হাইড্রোজেন ট্রেনের লোকোমোটিভে কিছু গোলমাল হওয়ায় ট্রেনটিকে ডিজেল ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই পোস্ট কি আদপেই সঠিক? এই নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ভারতীয় রেলের উত্তর রেলওয়ে জোনের দিল্লি ডিভিশন। हाइड्रोजन ट्रेन का संचालन जींद - सोनीपत के बीच ही किया जा रहा हैं। स्टैंडर्ड प्रोसीजर के अनुसार, हाइड्रोजन ट्रेन को मेंटिनेंस के लिए आने जाने के लिए, लोकोमोटिव का उपयोग किया जाएगा।उक्त पोस्ट भ्रामक एवं तथ्यहीन हैं। pic.twitter.com/mBrgZP3wKG — DLI Division NR (@drm_dli) July 19, 2026 আরও পড়ুন: "ছাত্র বা পুলিশ, কেউ হামলা করেনি", তাহলে হামলা করল কে? 'ছাত্র সমাজের কেউ নয়', 'বহিরাগত'দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির সোশ্যাল মিডিয়াতে দেওয়া একটি বিবৃতিতে এই ভাইরাল ভিডিওটিকে ভুল বা তথ্যগতভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে উত্তর রেলওয়ে। এখানে আরও বলা হয়েছে প্রচলিত পদ্ধতি অনুযায়ী কারশেডে যাওয়া বা কারসেড থেকে এই ট্রেনকে স্টেশনে নিয়ে আসার জন্য একটি শান্টিং লোকোমোটিভ ব্যবহার করা হবে। যা খুবই সাধারণ একটা বিষয়। ২০২৬ সালের ২০ মে রেল বোর্ড একটি চিঠি দেয়। সেই চিঠি অনুযায়ী একটি হাইড্রোজেন ট্রেনসেট চালু করার অনুমোদন দেওয়া হয়েছিল। যে ট্রেনটি ১০ বগির ও হাইড্রোজেন ফুয়েল সেল চালিত হওয়ার কথা। আর সেই অনুমোদন অনুযায়ী এই ট্রেনটি শুধুমাত্র জিন্দ থেকে সোনিপতের মধ্যেই চালাতে হবে। আরও পড়ুন: ধর্মতলায় পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল; বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলে অবরুদ্ধ রাজপথ যদিও এই ট্রেনের কারশেড অর্থাৎ যেখানে এই ট্রেনের নিয়মিত রক্ষণাবেক্ষণ হবে, সেটা অবস্থিত শাকুরবস্তিতে। আর এই ক্ষেত্রে এই ট্রেনকে জিন্দ থেকে শাকুরবস্তি এই ট্রেনটি চালানোর কোনও অনুমতি নেই আর সেই কারণেই এই সেকশনে অর্থাৎ, জিন্দ থেকে শাকুরবস্তির মাঝে লোকোমোটিভ দ্বারাই এই ট্রেনটি চালিয়ে নিয়ে যেতে হবে। উল্লেখ্য, গত ১৯ জুলাই রবিবার, ৭৪০০৯/৭৪০০১০ নম্বরের হাইড্রোজেন ট্রেনটি তার বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে। জিন্দ থেকে সোনিপতের মধ্যে চলছে এই ট্রেনটি। হাইড্রোজেন ফুয়েল সেল চলিত এই ট্রেন ৮৯ কিলোমিটারের তার যাত্রাপথ অতিক্রম করছে প্রায় ২ ঘণ্টায়। আর এই ট্রেনটিকে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত চালানোর অনুমোদন মিলেছে।