Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর, বাপন সাঁতরা, হুগলি, আরামবাগ : পাঁশকুড়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারদের পারিবারিক সার- এর দোকানে রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডলের সারপ্রাইজ ভিজিট। আর তখনই বেশি দামে চাষিকে সার বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বেআইনি কারবার। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁশকুড়া স্টেশন রোড

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর, বাপন সাঁতরা, হুগলি, আরামবাগ : পাঁশকুড়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারদের পারিবারিক সার- এর দোকানে রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডলের সারপ্রাইজ ভিজিট। আর তখনই বেশি দামে চাষিকে সার বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বেআইনি কারবার। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁশকুড়া স্টেশন রোডের এগ্ৰো সার্ভিস সেন্টার অ্যান্ড ফার্টিলাইজার-ডিভিশনের একটি দোকানে আসেন কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল। পাঁশকুড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঈদুল ইসলামদের পারিবারিক সারের দোকান এটি। অভিযোগ, এক কৃষকের কাছে MRP- র তুলনায় বেশি দামে পটাশ, ডিএপি প্রভৃতি সার বিক্রি করা হয়েছে। পাশাপাশি পাকা বিলের পরিবর্তে একটি হাতে লেখা চিরকুট দেওয়ায় ওই কৃষকের সন্দেহ হয়। কৃষিমন্ত্রী, কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং পাঁশকুড়া ব্লকের কৃষি আধিকারিক ও পাঁশকুড়া থানার পুলিশ দোকানে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। জিজ্ঞাসাবাদের সময় দোকানের ‌মালিক MRP- র চেয়ে বেশি দামে সার বিক্রির কথা স্বীকার করেছেন বলে প্রশাসন সূত্রে দাবি। পরে ওই চাষিকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, 'আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। কৃষকদের স্বার্থে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না।' বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড় অন্যদিকে, সারের কালোবাজারি রুখতে আরামবাগে সারপ্রাইজ ভিজিট কৃষি মন্ত্রীর। আরামবাগের কালীপুরে সারের হোলসেল দোকানে গিয়ে দোকানদারকে কড়া সতর্কবার্তা দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মণ্ডল। পশ্চিম মেদিনীপুরে কর্মসূচিতে যাওয়ার পথে আরামবাগে থামে কৃষিমন্ত্রীর কনভয়। আরামবাগের কালীপুরে একটি সারের হোলসেল কাউন্টারে ভিজিট করেন মন্ত্রী। গোডাউনে সার মজুতের তথ্য খতিয়ে দেখেন। হোলসেল দোকান হলেও রিটেল হিসেবে সার বিক্রির অভিযোগ পান তিনি। MRP- র থেকে কোনওভাবে বেশি দামে চাষিদের সার বিক্রি করা যাবে না বলে ব্যবসায়ীকে সতর্ক করেন। দোকান থেকে বেরিয়ে তিনি বলেন, 'রাজ্য জুড়েই নানা অভিযোগ পাচ্ছি। চাষিদের যাতে কোনওভাবে অসুবিধা না হয়, তার জন্য সর্বত্রই সারপ্রাইজ ভিজিট করছি। অভিযোগ পেলে প্রথমে সতর্ক করা হচ্ছে। তারপর একই কাজ হলে ব্যবস্থা নেওয়া হবে। আধিকারিকদেরও বলব এই বিষয়টি খেয়াল রাখতে হবে।'