Fixed Deposit Interest Rate: FD-তে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণ নাগরিকরা পাবেন সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ
কলকাতা: যাঁরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন, তাঁদের জন্য বড় খবর। এবার ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়াল HDFC Bank। ৪ নভেম্বর ২০২৬ থেকে নতুন এই হার কার্যকর হয়েছে। তবে টাকা জমা করার সর্বোচ্চ সীমা ৩ কোটি টাকা। কিছু নির্দিষ্ট মেয়াদে সর্বোচ্চ ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বা ০.৫ শতাংশ পর্যন্ত সুদ বাড়ানো হয়েছে।

কলকাতা: যাঁরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন, তাঁদের জন্য বড় খবর। এবার ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়াল HDFC Bank। ৪ নভেম্বর ২০২৬ থেকে নতুন এই হার কার্যকর হয়েছে। তবে টাকা জমা করার সর্বোচ্চ সীমা ৩ কোটি টাকা। কিছু নির্দিষ্ট মেয়াদে সর্বোচ্চ ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বা ০.৫ শতাংশ পর্যন্ত সুদ বাড়ানো হয়েছে। আরও পড়ুন: পুরোনো স্বাস্থ্য বিমা বদলাতে চাইছেন? সস্তার বিমা কেনার আগে জেনে নিন এই নিয়ম নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ গ্রাহকরা ৩ বছর ১ দিন থেকে ১০ বছরের মেয়াদে FD-তে সর্বোচ্চ ৬.৬০ শতাংশ সুদ পাবেন। আগে এই দীর্ঘমেয়াদি আমানতে সুদের হার ছিল ৬.১৫ থেকে ৬.৫০ শতাংশের মধ্যে। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার বেড়ে হয়েছে ৭.২০ শতাংশ। ৬১ দিন থেকে ৬ মাসের কম মেয়াদের FD-তে সুদের হার ৪.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৭৫ শতাংশ করা হয়েছে। ৬ মাস থেকে ১ বছরের কম মেয়াদের আমানতে নতুন সুদের হার হয়েছে ৫.৬৫ থেকে ৫.৯০ শতাংশ। ১৮ মাস থেকে ৩ বছরের মেয়াদে সুদের হার বেড়ে হয়েছে ৬.৫০ থেকে ৬.৫৫ শতাংশ। তবে ৬০ দিন পর্যন্ত স্বল্পমেয়াদি আমানত এবং ১ বছর থেকে ১৮ মাসের কম মেয়াদের FD-তে সুদের হার অপরিবর্তিত রয়েছে। প্রবীণ নাগরিকরা ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের মেয়াদে FD করলে সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ পাবেন। ৬১ দিন থেকে ৬ মাসের কম মেয়াদের আমানতে সুদের হার ৪.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.২৫ শতাংশ। ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের মেয়াদে সুদের হার ৬.৬৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১০ শতাংশ করা হয়েছে। আরও পড়ুন: দিনে মাত্র ১০০ টাকা জমানো কি খুব কঠিন? কয়েক বছর এই টাকা পার করতে পারে ১৫ লক্ষের গণ্ডি! উল্লেখ্য, ICICI Bank, Punjab National Bank, Kotak Mahindra Bank এবং Axis Bank-ও সাম্প্রতিক সময়ে নির্বাচিত মেয়াদে FD-র সুদের হার সংশোধন করেছে। তাই বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার ও শর্ত তুলনা করে নেওয়া জরুরি।