Gold on Dhanteras: ধনতেরসে সোনা, রুপো না গোল্ড ETF; কেনার আগে জেনে নিন কোনটা আপনার জন্য বেশি লাভজনক
কলকাতা: ধনতেরাসে সোনা বা রুপো কেনাকে শুভ বলে মনে করেন বহু মানুষ। এই উৎসবে সোনা কেনা শুধু ঐতিহ্য নয়, অনেকের কাছে ভবিষ্যতের আর্থিক সুরক্ষারও প্রতীক। তবে সময়ের সঙ্গে বদলেছে বিনিয়োগের ধরন। এখন ফিজিক্যাল গোল্ডের পাশাপাশি গোল্ড ETF-তেও বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রশ্ন হল, ধনতেরাসে কোন বিকল্পটি বেছে নেওয়া আপন

কলকাতা: ধনতেরাসে সোনা বা রুপো কেনাকে শুভ বলে মনে করেন বহু মানুষ। এই উৎসবে সোনা কেনা শুধু ঐতিহ্য নয়, অনেকের কাছে ভবিষ্যতের আর্থিক সুরক্ষারও প্রতীক। তবে সময়ের সঙ্গে বদলেছে বিনিয়োগের ধরন। এখন ফিজিক্যাল গোল্ডের পাশাপাশি গোল্ড ETF-তেও বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রশ্ন হল, ধনতেরাসে কোন বিকল্পটি বেছে নেওয়া আপনার জন্য বেশি লাভজনক? আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও সোনার গয়না, কয়েন বা বার কেনার সবচেয়ে বড় সুবিধা হল সরাসরি মালিকানা। পারিবারিক ঐতিহ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ তৈরির ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে। তবে গয়না কেনার ক্ষেত্রে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মেকিং চার্জ দিতে হতে পারে। পাশাপাশি সোনা নিরাপদে রাখার জন্য লকারের পিছনেও আপনাকে খরচ করতে হয়। যাঁদের মূল লক্ষ্য এই কেনাকাটা থেকে রিটার্ন পাওয়া, তাঁদের জন্য গোল্ড ETF দারুণ একটা বিকল্প হতে পারে। এটি বাজারে সোনার দামের ওঠানামা অনুসরণ করে। শেয়ার বাজারের মাধ্যমে কেনাবেচা করা যায় বলে প্রয়োজনের সময় বিক্রি করে নগদ অর্থ পাওয়া তুলনামূলক সহজ। মেকিং চার্জ বা ফিজিক্যাল সোনা রাখার ঝুঁকিও নেই। তবে ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন এবং কিছু ক্ষেত্রে ফান্ড ম্যানেজমেন্টের জন্য সামান্য চার্জও লাগে। রুপোর দাম তুলনামূলক কম হওয়ায় অল্প বাজেটেও বিনিয়োগ করা যায়। সৌরবিদ্যুৎ, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক গাড়ি শিল্পে রুপোর চাহিদা রয়েছে। ফলে শিল্পের প্রসারে এর দাম বাড়তে পারে। তবে সোনার তুলনায় রুপোর দামে ওঠানামা বেশি। বেশি পরিমাণ রুপো সংরক্ষণ করাও কঠিন। ধনতেরাসে ঐতিহ্য বজায় রাখতে অল্প পরিমাণ সোনার বা রুপোর কয়েন কেনা যেতে পারে। আর দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য গোল্ড ETF বিবেচনা করতে পারেন। তবে বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং সময়সীমা বিবেচনা করা জরুরি। (মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)