Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
নয়াদিল্লি: লম্বা চুলের জন্য গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল উত্তরাখণ্ডের বাসিন্দা রেণু ধরিয়াল। তাঁর চুলের দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি। চলতি বছরের এপ্রিল মাসেই তাঁর চুলের মাপ নেওয়া হয়ে গিয়েছিল। তবে সেই সময় রেকর্ড ছিল ইউক্রেনের আলিয়া নাসিরোভার দখলে। তাঁর চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৩ ইঞ্চি। এবার তাঁকে ছাপিয়ে গে

নয়াদিল্লি: লম্বা চুলের জন্য গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল উত্তরাখণ্ডের বাসিন্দা রেণু ধরিয়াল। তাঁর চুলের দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি। চলতি বছরের এপ্রিল মাসেই তাঁর চুলের মাপ নেওয়া হয়ে গিয়েছিল। তবে সেই সময় রেকর্ড ছিল ইউক্রেনের আলিয়া নাসিরোভার দখলে। তাঁর চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৩ ইঞ্চি। এবার তাঁকে ছাপিয়ে গেলেন রেণু। (Longest Hair in the World) উত্তরাখণ্ডের হলদওয়ানির বাসিন্দা রেণু। পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ রবার্ট ওয়াডলোর উচ্চতা ৮ ফুট ১১.১ ইঞ্চি। অর্থাৎ রেণুর চুলের দৈর্ঘ্য তাঁর প্রায় সমান সমান। অন্য দিকে, ভারতের পেশাদার কুস্তিগীর ‘দ্য গ্রেট খলী’র উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। রেণুর চুলের দৈর্ঘ্য খলীর উচ্চতার চেয়েও বেশি। (Guinness World Records) তবে গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম তুলতে কম ঝক্কি পোহাতে হয়নি রেণুকে। প্রায় এক দশক ধরে চুল কাটেননি তিনি। পেশায় ইউটিউবার রেণু জানিয়েছেন, ২০১৫ সাল থেকে চুল কাটা বন্ধ করে দিয়েছেন। ইউটিউবে অনুগামীদের ত্বক এবং চুলের পরিচর্যার টোটকা দিয়ে তাকেন রেণু। রাসায়নিক যুক্ত পণ্যের পরিবর্তে প্রাকৃতিক উপাদানে কেশচর্চায় বিশ্বাসী তিনি। Renu Dhariyal (India) has the longest hair in the world! 🩷She has claimed the record for longest hair on a living person (female).Her stunning raven tresses measure an unbelievable 271.50 cm (8 ft 10 in) long. pic.twitter.com/N8FeWdUGP0 — Guinness World Records (@GWR) August 7, 2026 আরও পড়ুন: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো? গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম ওঠার পর রেণু সংবাদমাধ্যমে বলেন, “২০১৫ সাল থেকে চুল বড় করে আসছি আমি। ভারতীয় সংস্কৃতিতে লম্বা চুল সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়। লম্বা চুল আমাদের ঐতিহ্যেরও প্রতীক। তাই চুল বড় করতে অনুপ্রাণিত হয়েছিলাম। ২০১৮ সাল থেকে চুল কাটিনি আমি।” গিনেস ওয়র্ল্ড রেকর্ডসের তরফে রেণুর চুলের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধুমাত্র লম্বাই নয়, রেণুর চুল বেশ ঘনও। চুল রুক্ষ্ম নয় মোটেই। কী করে চুল সামলান রেণু? তিনি জানিয়েছেন, চওড়া বিনুনি করে রাখেন অধিকাংশ সময়ই। তবে চুলের যত্নে সময় ব্যয় হয় যেমন, তেমনই ধৈর্যের পরীক্ষাও দিতে হয় বলে জানিয়েছেন তিনি। আরও পড়ুন: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে রেণু জানিয়েছেন, তিনি রাসায়নিক যুক্ত শ্যাম্পু এবং অন্য সামগ্রী ব্যবহার করেন না একেবারেই। বাড়িতেই চুল ধোয়ার উপকরণ তৈরি করেন। তবে আলেকালে একদিন বা দু’দিন নয়। নিয়মিত চুলের যত্ন নিতে হবে বলে জানিয়েছেন তিনি। নেটিজেনদের অনেকেই রেণুকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ আবার জানিয়েছেন, গ্রামেগঞ্জে এমন লম্বা চুল অনেকেরই রয়েছে। তাঁদের খবর অন্যদের কাছে পৌঁছয় না।