Gyanesh Kumar News: জ্ঞানেশ কুমারের প্রতীকী শেষকৃত্য, প্রতীকী অস্থি বিসর্জন শৌচাগারের নর্দমায়, সামনে এল ভিডিও
পলক্কড়: SIR-এ ভূরি ভূরি অনিয়মের অভিযোগ। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্য়াগের দাবি। সেই নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। আর সেই পরিস্থিতিতেই কেরলমে জ্ঞানেশ কুমারের প্রতীকী শেষকৃত্য়ের আয়োজন হল। জ্ঞানেশের ছবি ঝুলিয়ে আগুন ধরানো হল প্রতীকী চিতায়। সেই ছাই ঢেলে দেওয়া হল টয়লেট থেকে বেরনো নর্দমার জলে। (Gyane

পলক্কড়: SIR-এ ভূরি ভূরি অনিয়মের অভিযোগ। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্য়াগের দাবি। সেই নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। আর সেই পরিস্থিতিতেই কেরলমে জ্ঞানেশ কুমারের প্রতীকী শেষকৃত্য়ের আয়োজন হল। জ্ঞানেশের ছবি ঝুলিয়ে আগুন ধরানো হল প্রতীকী চিতায়। সেই ছাই ঢেলে দেওয়া হল টয়লেট থেকে বেরনো নর্দমার জলে। (Gyanesh Kumar Mock Funeral) কেরলের পলক্কড় থেকে বিষয়টি সামনে এসেছে। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, রাস্তার উপর প্রতীকী চিতা জ্বলছে। তার উপর ঝোলানো রয়েছে মালা পরানো জ্ঞানেশের ছবি। ওই প্রতীকী চিতা ঘিরে দাঁড়িয়ে অনেকে। কেউ বুক চাপড়াচ্ছেন, কেউ আবার মাথা। (Gyanesh Kumar News) আর একটি ভিডিও-তে দেখা গিয়েছে, সাদা পোশাকে কিছু লোকজন একটি শৌচাগারের বাইরে জড়ো হয়েছেন। হাতে মাটির কলসিতে ছাই নিয়ে একজন জ্ঞানেশের প্রতীকী অস্থি বিসর্জনের ঘোষণা করেন। শৌচাগারের যে নর্দমা, সেই নোংরা জলে ঢেলে দেওয়া হয় ছাই। View this post on Instagram A post shared by Cliq India (@cliq_india) আরও পড়ুন: এবার নেহা বরা আটক, তোলা হল অভিজিৎ দীপকেও, ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচির আগে ফের ধরপাকড় দিল্লিতে পলক্কড় বাস স্ট্যান্ড স্টেডিয়ামের কাছে জ্ঞানেশের প্রতীকী শেষকৃত্যের আয়োজন হয়। স্থানীয় ব্লক কংগ্রেসের কর্মীরা ওই প্রতীকী শেষকৃত্যের আয়োজন করেন বলে অভিযোগ। তবে কংগ্রেসের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। ভিডিওটি দেখে নানাজন নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এই প্রথম নয়, সেপ্টেম্বরের শেষ দিকে কর্নাটকে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের বাইরে গণতন্ত্রের প্রতীকী শেষকৃত্যের আয়োজন করা হয়। আয়োজকরা দাবি করেন, জ্ঞানের নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। তাঁর পদত্যাগ করা উচিত। কোনও ভাবেই ভোটদানের অধিকার কেড়ে নিতে পারেন না তিনি। Disgraceful. Despicable. A grotesque mockery of democratic dissent. In Palakkad, Congress workers staged a mock funeral of Chief Election Commissioner Gyanesh Kumar, complete with a garlanded photograph, a funeral pyre and rituals resembling Hindu last rites. They then dumped the ashes into a toilet. I find this as a macabre assault on basic human dignity and a shameful degradation of democratic discourse. Dissent is a democratic right. Dehumanisation is not. Doesn't the Congress owe the country an explanation for this appalling spectacle? @ndtv — Nandakumar Aswin (@journalistaswin) October 16, 2026 “Funeral rites for democracy” outside Karnataka’s Chief Electoral Officer’s office in Bengaluru. Protesters accuse the Election Commission under CEC Gyanesh Kumar of failing in its duties and demand his resignation. Their message: “The right to vote cannot be taken away.” They call it the end of a “rotten past” and urge citizens to join a campaign to “reclaim democracy.” #Karnataka #Bengaluru ::: — Imran Khan (@KeypadGuerilla) September 27, 2026 আরও পড়ুন: ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ আবার সপ্তাহখানেক আগে উত্তরপ্রদেশ থেকেও একই ছবি উঠে আসে। সেবার বারাণসী আদালতের আইনজীবীদের একাংশ জ্ঞানেশের শেষকৃত্য়ের আয়োজন করেন। ধূপ জ্বালিয়ে, বাঁশের দোলায় তোলা হয় প্রতীকী দেহ। সেটি কাঁধে নিয়ে গোটা আদালত চত্বরে চক্কর কাটেন তাঁরা। ‘জ্ঞানেশ কুমার, গণতন্ত্রের হত্যাকারী, পরলোক যাত্রা সম্পন্ন হয়েছে ’ বলে স্লোগানও তোলা হয়। ভোটচুরি নিয়ে পরিস্থিতি যখন উত্তাল, জ্ঞানেশ কেন লুকিয়ে রয়েছেন, সেই প্রশ্নও তোলেন আইনজীবীরা।