Haryana News: স্কুলের মধ্যেই পাথর, ফুলদানি দিয়ে কিন্ডারগার্টেনের ছাত্রীকে বেধড়ক মার তৃতীয় শ্রেণির ছাত্রের
হরিয়ানা, পাঁচকুলা : হরিয়ানার পাঁচকুলার একটি স্কুলে ঘটেছে ভয়াবহ ঘটনা। অভিযোগ তৃতীয় শ্রেণির এক ছাত্র পাথর এবং ফুলদানি দিয়ে কেজি ক্লাসের এক ছাত্রীকে বেধড়ক মারধর করেছে। হরিয়ানার পাঁচকুলার সেক্টর ২০- তে রয়েছে সংস্কৃতি মডেল স্কুল। গত ২৮ অক্টোবর সেখানেই ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনা।

হরিয়ানা, পাঁচকুলা : হরিয়ানার পাঁচকুলার একটি স্কুলে ঘটেছে ভয়াবহ ঘটনা। অভিযোগ তৃতীয় শ্রেণির এক ছাত্র পাথর এবং ফুলদানি দিয়ে কেজি ক্লাসের এক ছাত্রীকে বেধড়ক মারধর করেছে। হরিয়ানার পাঁচকুলার সেক্টর ২০- তে রয়েছে সংস্কৃতি মডেল স্কুল। গত ২৮ অক্টোবর সেখানেই ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনা। ৮ বছরের একটি বাচ্চা যে কিন্ডারগার্টেনের একটি বাচ্চাকে ওভাবে মারধর করতে পারে, সিসিটিভির ফুটেজ না দেখলে বিশ্বাস হবে না। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তৃতীয় শ্রেণির ওই ছাত্র একটি ক্লাসরুমের ভিতরে টানতে টানতে নিয়ে এসেছে কিন্ডারগার্টেনের ছাত্রীকে। ডেস্কের মধ্যে সজোর ২ বার মাথা ঠুকে দিয়েছে তার। এরপর মাটিতে বাচ্চাটিকে ফেলে লাথি মারতে শুরু করে ওই ছাত্র। এরপর পাথর এবং ফুলদানি নিয়ে বারবার কিন্ডারগার্টেনের ছাত্রীকে মারধর করেছে তৃতীয় শ্রেণির ছাত্রটি। ওভাবে মার খেতে খেতে একসময় জ্ঞান হারায় ছোট্ট বাচ্চাটি। মেঝের মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে যায় সে। রক্তে ভেসে যেতে থাকে আশপাশ। তখনও থামেনি অভিযুক্ত ছাত্র। বাচ্চা মেয়েটিকে টেনে হিঁচড়ে লাথি মারতে থাকে সে। 'মাথায় চোট', মাত্র ৫৭- তেই মৃত্যু বলিউডের বিখ্যাত পরিচালকের, মুম্বইয়ের 'অপরাধ জগৎ' নিয়ে বানিয়েছেন একাধিক সিনেমা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখা শিউরে উঠেছেন নেটিজেনরা। একজন ৮ বছরের ছেলে যে এত নৃশংস ভাবে অতটুকু একটি বাচ্চা মেয়েকে মারতে পারে, তা দেখে আতঙ্কিত প্রায় সকলেই। এক থেকে দেড় মিনিট ধরে ওভাবে কিন্ডারগার্টেনের ছাত্রীকে মারধর করার পর ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যায় ছেলেটি। অভিযোগ, স্কুল ছুটির সময় ছাত্রী অভিভাবক তাকে স্কুলে নিতে এলে, অভিযুক্তর ছাত্রই বাচ্চা মেয়েটির মা-বাবাকে ওই ক্লাসরুমে নিয়ে যায় এবং বলে 'আপনাদের বাচ্চা এখানে পড়ে আছে'। মেয়েকে ওভাবে আহত অবস্থায় দেখে তড়িঘড়ি কাছের একটি হাসপাতালে নিয়ে যায় তার বাবা-মা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্যত্র স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, বাচ্চাটির শারীরিক অবস্থা যথেষ্টই গুরুতর। অসংখ্য চোট লেগেছে তার সারা শরীরে। সুপ্রিম কোর্টেও ইন্দ্রনীলের ধাক্কা | সন্দীপ ঘনিষ্ঠেরও জামিন | বিক্ষোভের মুখে কৌস্তভ" src="https://www.youtube.com/embed/PKwLsAu-z10" width="950" height="534" frameborder="0" allowfullscreen="allowfullscreen"> এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছে পুলিশ। তদন্তকারীরা জানতে চেয়েছেন, কী এমন ঘটেছে যে এমন অস্বাভাবিক আচরণ করেছে ওই ছাত্র, তাও আবার এত ছোট বয়সে। আহত বাচ্চাটির কাকা জানিয়েছেন, তাঁর ভাইঝি বলেছিল শিক্ষকের কাছে তৃতীয় শ্রেণির ছাত্রের নামে নালিশ করবে। তারপরই কিন্ডারগার্টেনের বাচ্চাটিকে বেধড়ক মারধর করেছে তৃতীয় শ্রেণির ওই ছাত্র। আক্রান্ত বাচ্চাটির কাকা এও অভিযোগ করেছেন যে, এর আগেও ওই অভিযুক্ত ছাত্রের নামে একাধিকবার নানা ধরনের অভিযোগ এসেছে। এমনকী কুকুরদের মারধর করার অভিযোগও রয়েছে তার নামে। আর এর আগেও এমন হিংস্র আচরণ করেছে অভিযুক্ত ছাত্র, এমনই অভিযোগ আক্রান্ত ছাত্রীর কাকার। স্কুলের মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ার ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে।