Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
বাপন সাঁতরা, হুগলি: তৃণমূল আমলে বেপরোয়া ট্রেকারের দৌরাত্বে বন্ধ হয়ে গিয়েছিল যাত্রীবাহী বাস পরিষেবা। ভোটের প্রচারে গিয়ে কথা দিয়েছিলেন ক্ষমতায় এলে ফের চালু হবে বাস পরিষেবা। পালাবদলের পরই কথা রাখলেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। [yt]https://youtu.be/5IkZMvKJg5w?si=wD6l_gsuPK9zQfa9[/yt] আরও পড়ুন, ক

বাপন সাঁতরা, হুগলি: তৃণমূল আমলে বেপরোয়া ট্রেকারের দৌরাত্বে বন্ধ হয়ে গিয়েছিল যাত্রীবাহী বাস পরিষেবা। ভোটের প্রচারে গিয়ে কথা দিয়েছিলেন ক্ষমতায় এলে ফের চালু হবে বাস পরিষেবা। পালাবদলের পরই কথা রাখলেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। [yt]https://youtu.be/5IkZMvKJg5w?si=wD6l_gsuPK9zQfa9[/yt] আরও পড়ুন, কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ? ১৪ বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে চালু হল পুরশুড়ার চব্বিশপুর-তারকেশ্বর বাস পরিষেবা। এতে খুশির জোয়ার এলাকায়। এদিন চব্বিশপুর বাজার থেকে নতুন ৫টি বাস পরিষেবার উদ্বোধন করেন পুরশুড়ার বিজেপি বিধায়ক, খানাকুল-১ ব্লকের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। তারকেশ্বর থেকে চব্বিশপুর ৩২ কিমি এই বাসরুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৪ বছর আগে ট্রেকারের দাপটে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বাস চলাচল। তারপর থেকে ট্রেকারে বাদুরঝোলা হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো এলাকার সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের। তৃণমূল সরকারের আমলে বারবার বাস চালুর দাবি উঠলেও তা চালু হয়নি। নতুন সরকারের বিধায়ক কথা রাখায় স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষ।